1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

গোবিন্দগঞ্জে হানি ট্র্যাপ প্রতারণা চক্রের নারী সদস্য আটক!

  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

 

মিজানুর রহমান (গোবিন্দগঞ্জ), গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হানি ট্র্যাপ প্রতারণা চক্রের এক নারী সদস্যকে আটক করেছে পুলিশ। আটক নারীর  নাম সনিয়া খাতুন।

রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় পৌরশহরের রাজমতি মার্কেট এলাকা থেকে তাকে আটক করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।

জানা যায়, বিয়ের প্রলোভনে ফাঁদে ফেলে প্রতারণার ফাঁদে ফেলেন  শাখাহার ইউনিয়নের খুরশাল গ্রামের বেলাল উদ্দিন নামের এক যুবককে। গত ২০ অক্টোবর সন্ধ্যায় গোবিন্দগঞ্জের মাছহাটি এলাকায় একটি কাজী অফিসে ১ লক্ষ টাকা দেনমোহর ধার্য করে ১০ হাজার টাকা নগদ গ্রহণ করে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সনিয়া। পরে পোশাক ও কসমেটিকস কেনার কথা বলে পার্লারে যাওয়ার অজুহাতে চম্পট দেয় সনিয়া ও তার সহযোগী চক্রের সদস্যরা।

ঘটনার পর ভুক্তভোগী অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অবশেষে ১৮ দিন পর স্থানীয় জনতার সহায়তায় সনিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার এএসআই আব্দুর রাজ্জাক সঙ্গীয় নারী পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে আসেন।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বলেন, “হানি ট্র্যাপ প্রতারণা চক্রের আরও সদস্যদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।”

হানি ট্র্যাপ হলো এক ধরনের কৌশল, যেখানে যৌন বা রোমান্টিক প্রলোভন দেখিয়ে কারও কাছ থেকে ব্যক্তিগত, আর্থিক বা গোপন তথ্য সংগ্রহ করা হয়। এই কৌশলে সাধারণত বিশ্বাস অর্জনের পর সুযোগ বুঝে প্রতারণা বা ব্ল্যাকমেইল করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট