1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

মহাস্থানগড়ে মীর শাহে আলমের প্রচেষ্টায় ১ কোটি ৩১ লক্ষ টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন!

  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

 

এস আই সুমন,স্টাফ রিপোর্টার,বগুড়াঃ

৫০ বছর পর নতুন প্রাণ ফিরে পেল শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থান বাজার মসজিদ ও মাজার মসজিদ।

জানা গেছে, বাজার মসজিদটি ১৯৭৫ সালে টিনের ছাপড়া দিয়ে নির্মাণ হয়েছিল, যেখানে একসঙ্গে নামাজ পড়ার জায়গা ছিল মাত্র ২০–৩০ জনের। অথচ এই বাজারে প্রতিদিন হাজারো মানুষ নামাজের জায়গা না পেয়ে কষ্ট পেতেন।

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহযোগিতা ও  মীর শাহে আলমের প্রচেষ্টায় এলজিইডি থেকে ২১ লক্ষ টাকা বরাদ্দ এনে মসজিদের নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শুধু এই মসজিদই নয়- জনাব তারেক রহমানের সহযোগিতায় ও মীর শাহে আলমের প্রচেষ্টায় মহাস্থান হযরত শাহ সুলতান (রহ.) মাজার মসজিদ ও মাজার এলাকা সংস্কারের জন্যও ১ কোটি ১০ লক্ষ টাকার বরাদ্দ নিশ্চিত হয়েছে। প্রায় ৫০ বছর পর মাজার এলাকার অরক্ষিত সিঁড়ি, অসমাপ্ত তিনতলা ভবনসহ অন্যান্য কাজ পুনরায় শুরু হচ্ছে।

শনিবার সকাল ১১ টায় ভবন ভিত্তিপ্রস্তর স্হাপন ও সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন জাতীয় বিশ্বিবদ্যালয়ের সিনেট সদস্য, নওগাঁ বিশ্ববিদ্যালয় ও গাজিপুর কৃষি বিশ্বিবদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং বিসিক ও বিআরটিসির পরিচালক মীর শাহে আলম। পরে তিনি উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি প্রকৌশলী দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক এম আবু তাহের, রায়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মিনহাজ উদ্দিন, সাধারন সম্পাদক তাহেরুল ইসলাম, মাজার প্রশাসনিক কর্মকর্তা রবিউল করিম, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা।

স্থানীয়দের মতে, দীর্ঘদিনের স্বপ্ন আজ বাস্তবে রূপ নিচ্ছে। আল্লাহর ঘর নির্মাণে এমন উদ্যোগ সত্যিই আশার আলো।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট