1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
গোবিন্দগঞ্জে শামীম কায়সার লিংকনের পক্ষে অবসরপ্রাপ্ত সৈনিক ও বিএনপি নেতাদের গণসংযোগ! গোবিন্দগঞ্জে তারেক রহমানকে হাজারো মানুষের উষ্ণ অভ্যর্থনা: রাজপথে জনস্রোত! গাইবান্ধা-৪ আসনে ফুলবাড়ি ইউনিয়নে ধানের শীষের সমর্থনে বিশাল গণসংযোগ! বগুড়ায় বিদেশি আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ও তার স্ত্রী গ্রেফতার! ‎গোবিন্দগঞ্জের কাটাখালী নদীতে ব্রিজের অভাব: ১২ গ্রামের মানুষের! ধুনটে পূর্ব শত্রুতার জেরে কলাবাগান কর্তনের অভিযোগ! হবিগঞ্জে ওসিকে হুমকি দেয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী হাসান গ্রেফতার : মধ্য রাতেই আদালতে প্রেরণ! জাল হলফনামা দাখিল করায় নাগরিক ঐক্যের সভাপতি মান্না ও জাতীয় পার্টির জিন্নাহ’র মনোনয়ন বাতিল ঘোষনা… গাইবান্ধায় গাছের নীচে চাঁপা পড়ে আপন ২ বোনের মৃ*ত্যু! শাজাহানপুরে দশম শ্রেণির ছাত্রী সাদিয়ার মৃ’ত্যুতে এলাকায় শো’কের ছা’য়া!

খুনি হাসিনার কঠিন বিচার হবে, তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদী ব্যবস্হা চিরতরে বিলুপ্তি হবে- মীর স্নিগ্ধ! 

  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

 

এস আই সুমন, স্টাফ রিপোর্টার:

‘বগুড়া-২ (শিবগঞ্জ): হাজারো তরুণ-যুবকের উচ্ছ্বাসে মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধকে বরণ’

 

৯ নভেম্বর ২০২৫, রবিবার:

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে উচ্ছ্বাস ও আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে স্বাগত জানানো হলো জুলাই যোদ্ধা শহীদ মীর মুগ্ধের জমজ ভাই বিএনপি নেতা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে।

রবিবার বিকেল ৪টায় শিবগঞ্জ উপজেলার মীর মুগ্ধ স্কয়ারে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত ছাত্র–জনতা সমাবেশে অংশ নেন তিনি।

সমাবেশস্থলে পৌঁছালে হাজার হাজার ছাত্র–জনতা মিছিল সহকারে ও ৫ শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে ঐতিহাসিক মহাস্হানগড় থেকে মীর স্নিগ্ধকে বরণ করে নেন।

ছাত্র–জনতা সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার এমপি প্রার্থী মীর শাহে আলম।

বিএনপিতে যোগদান করার পর প্রথম রাজনৈতিক বক্তৃতায় মীর স্নিগ্ধ বলেন, পূণ্যভূমি শিবগঞ্জের মহাস্হান থেকে প্রথম রাজনৈতিক বক্তৃতার সুযোগ পাওয়ায় নিজেকে গর্বিত মনে করছি। খুনী হাসিনা আমার ভাইসহ ২ হাজার ভাই-বোনকে হত্যা করেছে। ২০ হাজার জনকে আহত করেছে।

এসময় তিনি আরো বলেন, খুনী হাসিনার গুম-খুন ও জুলমের শিকার হয়েছে সবচেয়ে বেশি বিএনপি। এসময় তিনি আরো বলেন, ছোটবেলা থেকে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীনতা দেখে আসছি। তার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিই।

এসময় ভাইয়ের মৃত্যুর পর খুনী হাসিনার ব্ল্যাংক চেকের অফার ফিরিয়ে দিয়েছেন দাবি করে তিনি বলেন, আমরা তবুও হাসিনার সাথে আপোষ হইনি।

তিনি এসময় খুনি হাসিনার বিচার এ দেশে হতে হবে বলে জানান।  তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে দেশজুড়ে জুলাই যোদ্ধাসহ সকল তরুণ-যুবকদের একত্রিত করে ফ্যাসিবাদী ব্যবস্হা চিরজীবনের জন্য বিলুপ্ত করবেন বলে জানান।

সভাপতির বক্তব্যে মীর শাহে আলম বলেন, বিএনপি জুলাইয়ের সবচেয়ে বড় শক্তি, এটা শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ বিএনপিতে যোগ দেয়ার মাধ্যমে আবারো প্রমাণ হলো।

উল্লেখ্য, শহীদ মীর মুগ্ধ জুলাই যোদ্ধাদের পানি খাওয়ানোর সময় পুলিশের গুলিতে নিহত হোন। মৃত্যুর আগে মীর মুগ্ধের ‘পানি লাগবে পানি’ এ ডাক কোটি কোটি মানুষের হৃদয় কাঁড়ে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট