1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

ধর্ম নিয়ে ভণ্ডামি মানুষ ধরে ফেলেছে, একমাত্র তারেক রহমানের হাতেই নিরাপদ দেশ ….মীর শাহে আলম!

  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

 

এস আই সুমন, স্টাফ রিপোর্টার:

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মীর শাহে আলম বলেছেন, দেশের মানুষ ধর্মের নামে ভণ্ডামি ও রাজনৈতিক প্রতারণা ধরে ফেলেছে। জনগণ এখন পরিবর্তন ও গণতন্ত্র চায়, আর সেই পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান।

শনিবার বিকেলে শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অংশগ্রহণে জনসভাটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

মীর শাহে আলম বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুকম্পায় যারা গাড়িতে পতাকা তুলেছেন, তারাই আজ বড় গলায় কথা বলে। ধর্মের নামে ভণ্ডামি ছেড়ে মানুষের মাঝে সত্য তুলে ধরুন। মিথ্যা জান্নাতের টিকিট বিক্রি করা বন্ধ করুন। দেশের মানুষ জামায়াতের ধোঁকাবাজি ধরে ফেলেছে। এখন সবাই বিশ্বাস করে, একমাত্র তারেক রহমানের হাতেই দেশ নিরাপদ।”

সভায় সভাপতিত্ব করেন প্রবীণ বিএনপি নেতা মোফাজ্জল হোসেন ঠান্ডু মাস্টার।

এ সময় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাষ্টার হারুনুর রশিদ, প্রবীণ নেতা অধ্যাপক নজরুল ইসলাম, মোস্তাফিজার রহমান রাজা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম মুকুল, আব্দুল হান্নান, ছাত্র বিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এম আবু তাহের, উপজেলা কৃষকদলের সভাপতি জহুরুল ইসলাম ঠান্ডু, বুড়িগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মোকাব্বর হোসেন ও সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান মাস্টার প্রমুখ।

সভাস্থলে ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ ভিড় জমায়। অনেকে হাতে ধানের শীষের পতাকা নিয়ে স্লোগানে মুখর করে তোলেন পুরো মাঠ।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট