1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

‎গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক খুন!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

 

‎তারিক আল মুরশিদ গাজীপুর থেকে:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসুচিকে কেন্দ্র তৈরী করা নিরাপত্তা বলয়ের মধ্যেও শিল্প নগরী টঙ্গীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মশিউর রহমান (৩৪) এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

‎বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর রাতে টঙ্গী পূর্ব থানা সংলগ্ন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের স্টেশন রোড এলাকায় এই ঘটনা ঘটে।

‎নিহত মশিউর রহমান নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার রনচন্ড্রি এলাকার মবিন চৌকিদারের ছেলে। তিনি পাগার হাজী মার্কেট এলাকায় জনৈক বিপুলের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানা সেম্পল ম্যান হিসেবে কর্মরত ছিলেন।

‎স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর রাতে ঢাকা যাওয়ার উদ্দেশ্য বাসা থেকে বের হন মশিউর। পতিমধ্যে স্টেশন রোড এলাকায় বিআরটি উড়ালসড়কের ঢালে পৌঁছালে ছিনতাইকারীদের হামলার শিকার হন। এসময় ছিনতাইকারীরা তার বুকে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎এর আগে বুধবার রাত নয়টার দিকে বিআরটি উড়ালসড়কের টঙ্গী বাজার এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মোবাশ্বের হাসান বয়স (৩০) নামে এক যুবক আহত হন। এসময় ছিনতাইকারীরা তার কাছ থেকে নগদ ২৭ হাজার টাকা ও দুইটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। আহত মোবাশ্বের হাসান সিলেট যাওয়ার উদ্দেশ্যে টঙ্গী আসছিলেন।

‎এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো: ওয়াহিদুজ্জামান বলেন, ছিনতাইকারীর হামলায় যুবকের মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট