1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

‎গাইবান্ধার ফুলছড়িতে উপসহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে রাস্তায় থেকে নিয়মবহির্ভূতভাবে কীটনাশক আটক ও ফেরত দেওয়ার অভিযোগ!

  • প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ২৯২ বার পড়া হয়েছে

‎স্টাফ রিপোর্টার: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কাবিলপুর ইউনিয়নের সাদেক খাঁর বাজার এলাকায় রাস্তায় পাওয়া আইএমপি (পণ্য লাইসেন্স নম্বর) বিহীন কীটনাশক উত্তোলন ও পরদিন আবার নিয়মবহির্ভূতভাবে ফেরত দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম সাজু–র বিরুদ্ধে।

‎ঘটনা সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর ২০২৫ তারিখে উপসহকারী কৃষি কর্মকর্তা সাজু রাস্তা থেকে আইএমপি নম্বরবিহীন কীটনাশক সংগ্রহ করে উপজেলা কৃষি অফিসে জমা রাখেন। কীটনাশক উত্তোলনের সময় সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু তালেব ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

‎অভিযোগ রয়েছে, জব্দ করার পরের দিন সকাল ১১টায় কোনো তদন্ত, নথিপত্র বা আইনানুগ প্রক্রিয়া ছাড়াই কৃষি অফিস থেকেই ওই কীটনাশক ফেরত দিয়ে দেওয়া হয়। এতে নিয়ম বহির্ভূতভাবে কীটনাশক উত্তোলন ও ফেরতের বিষয়ে প্রশ্ন উঠেছে।

‎এ ছাড়া স্থানীয়দের অভিযোগ—সাজেদুল ইসলাম সাজুর নিজস্ব একটি কীটনাশকের দোকান রয়েছে গাইবান্ধা সদর উপজেলার ফুলবাড়ী বাজার এলাকায়। সেখানে বিভিন্ন কোম্পানির আইএমপি বিহীন বা একই আইএমপি ব্যবহারকৃত বালাইনাশক ও মাইক্রোনিউট্রিয়েন্ট বিক্রি হয়ে থাকে বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে তার বিরুদ্ধে স্বার্থসংশ্লিষ্টতার প্রশ্নও উঠেছে।

‎‎ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। স্থানীয় কৃষক ও ভুক্তভোগীরা বিষয়টির সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট