1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

বগুড়া-৬ আসনে তারেক রহমানকে প্রার্থী মনোনয়নে তৃণমূলে উচ্ছ্বাস!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

 

এস এম সালমান হৃদয়, বগুড়া:

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল বগুড়া সদর উপজেলা শাখার সভাপতি, জেলা মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদক, বগুড়া সদর উপজেলা বিএনপি’র মহিলা বিষয়ক সম্পাদক ও ৮নং গোকুল ইউনিয়ন পরিষদের সদস্য মোছাঃ হাজেরা বেগম বলেন—তৃণমূল বিএনপি আজ এক নতুন উদ্দীপনায় উজ্জীবিত। তিনি আরও উল্লেখ করেন, তিনি তৃণমূলে অত্যন্ত জনপ্রিয়, দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী নারী নেত্রী হিসেবে দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বনির্ভর বাংলাদেশের স্থপতি, আধুনিক কৃষি বিপ্লবের মহানায়ক, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের আদর্শই আমাদের শক্তি। একই সাথে গণতন্ত্রের মা, স্বৈরাচার শেখ হাসিনার ষড়যন্ত্রে কারা নির্যাতিত আপোসহীন দেশনেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবদান আজো কোটি মানুষের অনুপ্রেরণা।

হাজেরা বেগম বলেন, তরুণদের অহংকার, আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে বগুড়া-৬ (সদর) আসনে প্রার্থী হিসেবে মনোনীত করায় তৃণমূল বিএনপি উৎসাহ-উচ্ছ্বাসে ভরে উঠেছে। বেগম খালেদা জিয়ার সরাসরি মনোনয়নে এই আসনে তারেক রহমানের প্রার্থিতা তৃণমূলে নতুন সম্ভাবনার দুয়ার উন্মুক্ত করেছে।

তিনি আরও বলেন, তৃণমূল বিএনপি’র অভিভাবকস্বরূপ নবীন ও প্রবীণ সব পর্যায়ের নেতাকর্মীরা আজ এক কাতারে দাঁড়িয়েছে। বগুড়া সদর আসনের জনগণও দীর্ঘদিন পর প্রকৃত নেতৃত্ব পাওয়ার আশায় ঐক্যবদ্ধ হয়েছে। তিনি বিশ্বাস করেন, ধানের শীষের জয় অবশ্যম্ভাবী এবং তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তি আবারো জনগণের কাছে ফিরে যাবে।

মোছাঃ হাজেরা বেগম বলেন, “আমরা জননেতা তারেক রহমানকে বিপুল ভোটে বিজয়ী করতে প্রস্তুত। তৃণমূল বিএনপি এখন আরও শক্তিশালী, আরও ঐক্যবদ্ধ।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট