1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

ফুটওভার ব্রিজ ব্যবহার না করায় শাজাহানপুরে বাড়ছে দুর্ঘটনা!

  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ২৭৩ বার পড়া হয়েছে

 

মিজানুর রহমান মিলন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি  :

‎বগুড়ার শাজাহানপুর উপজেলার গুরুত্বপূর্ণ জনবহুল এলাকা মাঝিড়া বন্দর। বন্দর এলাকায় নিরাপদ পারাপারের জন্য ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়। কিন্তু পথচারীদের অভ্যস্ততার অভাব ও ব্যবহারবান্ধব সুবিধার ঘাটতির কারণে এগুলো কোনো কাজে আসছে না। ঝুঁকি নিয়ে নিচ দিয়ে সড়ক পার হওয়ায় বাড়ছে যানজট, প্রায় ঘটছে দুর্ঘটনা।সরেজমিনে গিয়ে দেখা যায়, মাঝিড়া ক্যন্টনমেন্টের গেট থেকে ১০০ মিটার দূরে স্থাপন করা হয়েছে ফুটওভার ব্রিজ। লোকজন বাস থেকে নেমে সড়ক দিয়ে পারাপার হচ্ছে। ব্রিজের দুই পাশের প্রবেশমুখে সিএনজি, অটোরিকশা দাঁড়ানো। সেখানেও দ্রুত যানবাহন ঠেলে পারাপার হচ্ছেন পথচারীরা।

স্থানীয়রা বলছেন, সঠিক পরিকল্পনা, গণসচেতনতা এবং পথচারীদের বাস্তব চাহিদার কথা বিবেচনা না করেই এ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। মাঝিড়া বন্দর উপজেলার গুরুত্বপূর্ণ স্থান হওয়া সত্বেও সঠিক পরিকল্পনার অভাবে এখানে ফ্লাইওভার নির্মাণ করা হয় নি। মহাসড়কের পশ্চিম পাশে মাঝিড়া ক্যান্টনমেন্ট, পূর্ব পাশে দুবলাগাড়ী হাট। শনিবার, মঙ্গলবার সাপ্তাহিক হাটের দিনে বাজারের ভারী ব্যাগ নিয়ে ফুটওভার ব্রিজে উঠতে মানুষের বড়ই অনিহা।

ব্রিজ ব্যবহার না করা এক পথচারী বলেন, ‘ওভার ব্রিজে উঠতে সময় লাগে। তা ছাড়া ওভার ব্রিজের দুই পাশে সিএনজি, অটোরিকশার ভিড়ে উঠতে সমস্যা হয়। তার চেয়ে নিচ দিয়েই রাস্তা পার হওয়া সহজ। ব্যবসার পণ্য পরিবহন এবং কৃষকের উৎপাদিত পণ্য হাট-বাজারে নেওয়ার জন্য ৪ কিলোমিটারের বেশি ঘুরে যেতে হয়। নিরাপদ সড়ক এবং ব্যবসায়ীদের স্বার্থে হলেও এখানে একটি ফ্লাইওভার নির্মাণ করা জরুরি।’

শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাইফুর রহমান বলেন, ‘মানুষের নিরাপদ পারাপারের জন্যই ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে। মানুষ ব্যবহার করলে এর সুফল মিলত। কোনভাবেই নিচ দিয়ে চলাচলের সুযোগ নেই’। ফ্লাইওভার নির্মাণ সম্পর্কে বলেন, এটি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কাজ। চলতি বছরের মার্চে এই স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহতের ঘটনায় ফ্লাইওভার নির্মাণের দাবিতে ঢাকা-বগুড়া মহাসড়ক স্থানীয়রা অবরোধ করেছিল। ফ্লাইওভার নির্মাণের বিষয়টি পরিকল্পনা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট