1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা! বগুড়ার শাজাহানপুরে চালু হচ্ছে আধুনিক বিনোদন কেন্দ্র ‘নর্দান স্প্রিং অ্যামিউজমেন্ট পার্ক’ শাজাহানপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা! বাংলাদেশের কাছে পাকিস্তানের শোচনীয় হার!

বগুড়া শহর মহিলা দলের ১৫ নং ওয়ার্ড কমিটি নিয়ে বিরোধ: ব্যক্তিগত সিদ্ধান্তে বিলুপ্তি ঘোষণার অভিযোগ, আগের কমিটি বহাল!

  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ২৭২ বার পড়া হয়েছে

 

এস এম সালমান হৃদয়, বগুড়া

বগুড়া শহর মহিলা দলের অধীনস্থ ১৫ নম্বর ওয়ার্ড মহিলা দলের কমিটি বিলুপ্তি নিয়ে সংগঠনের ভেতরে বিরোধের সৃষ্টি হয়েছে। শহর মহিলা দলের সভাপতি মোছাঃ শাহিনুর বেগম শানু যে বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি বিলুপ্তির ঘোষণা দিয়েছেন, তা ব্যক্তিগত সিদ্ধান্ত এবং কোনো সাংগঠনিক অনুমোদন ছাড়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাডভোকেট শাহাজাদী আঞ্জুমান বানু এবং সাধারণ সম্পাদক নাজমা আক্তারের নির্দেশে যথাযথ সাংগঠনিক প্রক্রিয়া অনুসরণ করে সম্মেলনের মাধ্যমে ১৫ নং ওয়ার্ড মহিলা দলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সোহেলী মাহমুদ, সাধারণ সম্পাদক আলেয়া জাহান মৌ এবং সাংগঠনিক সম্পাদক শেফালী বেগম।

এদিকে ১৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন এবং সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন নয়নের সঙ্গে সমন্বয় করে কমিটির নেত্রীবৃন্দ প্রতিদিন ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে মাঠে সক্রিয় রয়েছেন।

সাংগঠনিক সূত্র জানায়, কোনো আলোচনা, পরামর্শ, অনুমোদন বা গঠনতান্ত্রিক নিয়ম অনুসরণ ছাড়াই কমিটি বিলুপ্ত করার ঘোষণা সাংগঠনিকভাবে গ্রহণযোগ্য নয়। ফলে পূর্বে ঘোষিত ১৫ নং ওয়ার্ড মহিলা দলের আংশিক কমিটি বহাল থাকবে বলে নিশ্চিত করেছে বগুড়া শহর মহিলা দল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট