1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

পলাশবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও  প্রদর্শনী অনুষ্ঠিত!

  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

 

এস আই হাবিব, পলাশবাড়ী গাইবান্ধা :

গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” এবং “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার ২৬ নভেম্বর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ। উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ হারুন অর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টি এবং অর্থনীতিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। আধুনিক প্রযুক্তি ও দেশীয় জাত সংরক্ষণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং খামারির আয় উন্নয়নে সরকারি উদ্যোগ আরও গতিশীল হয়েছে।

বক্তারা আরও বলেন, এলডিডিপি (প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প) প্রাণিসম্পদ খাতের আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ প্রকল্পের সহায়তায় খামারি প্রশিক্ষণ, আধুনিক পালন পদ্ধতি, ভেটেরিনারি সেবা এবং প্রদর্শনীর মাধ্যমে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি পাচ্ছে।

অনুষ্ঠানে স্থানীয় খামারি, কৃষক, সেবাগ্রহণকারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে প্রাণিসম্পদ বিভাগের সেবাসমূহ ও বিভিন্ন খামারির উৎপাদিত পণ্য নিয়ে ক্ষুদ্র প্রদর্শনীও আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি বাস্তবায়ন করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, পলাশবাড়ী। সহযোগিতায় ছিল প্রাণিসম্পদ অধিদপ্তর, এলডিডিপি প্রকল্প এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট