1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

শেরপুরে ধর্ষণের অভিযোগে মুয়াজ্জিন গ্রেফতার!

  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৩১৯ বার পড়া হয়েছে

 

মিজানুর রহমান মিলন, স্টাফ রিপোর্টার  :

বগুড়ার শেরপুরের পল্লীতে ধর্ষণের অভিযোগে শাহিন আলম (২৬) নামে এক মুয়াজ্জিনকে গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ। এই ঘটনায় ভিকটিমের বাবা বাদি হয়ে শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। শেরপুর থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের হাটগাড়ি মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

মেয়েটি গত মঙ্গলবার দিবাগত রাতে নিজ ঘরে ঘুমিয়ে পড়লে সাড়ে ১১ টার দিকে হাটগাড়ি গ্রামের মসজিদের মুয়াজ্জিন সারিয়াকান্দি উপজেলার শিমুলতাইড় গ্রামের আব্দুস সালামের ছেলে শাহিন আলম ঘরের ভিতরে ঢুকে ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকারে পরিবারের লোকজন এসে তাকে আটক করে।

পরবর্তীতে এই ঘটনাটি এলাকায় মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হলে গত বৃহষ্পতিবার শেরপুর থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে আসামি শাহিন আলমকে গ্রেফতার করে।

এ ব্যাপারে শেরপুর থানার ওসি এসএম মঈনুদ্দীন বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট