1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

গোবিন্দগঞ্জে গলাকাটা ও মাথা থেঁতলানো চা বিক্রেতার লাশ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য দুই যুবক আটক!

  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪৮ বার পড়া হয়েছে

 

মিজানুর রহমান গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা-তে একটি কৃষি জমি থেকে মহিদুল ইসলাম সরদার আলসা (৪৮) নামের এক ব্যক্তির গলাকাটা ও মাথা থেঁতলানো রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বেলাল মিয়া (৩৫) ও সন্তোষ কুমার (৩০) নামের দুই যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে গাইবান্ধা জেলা-র গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়ন-এর রামচন্দ্রপুর গ্রামের রামচন্দ্রপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়-এর দক্ষিণ পাশে একটি উঁচু কৃষি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মহিদুল ইসলাম সরদার আলসা রামচন্দ্রপুর গ্রামের নজির সরদারের ছেলে। তিনি স্থানীয় একটি চায়ের দোকান পরিচালনার পাশাপাশি গোপনে গাঁজার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে এলাকাবাসীর অভিযোগ।

স্বজনরা জানান, বুধবার রাতে দোকান বন্ধ করে তিনি নির্ধারিত সময়ের মধ্যে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করতে থাকেন। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি উঁচু কৃষি জমির গাছের নিচে তার গলাকাটা ও মাথা থেঁতলানো মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট