1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিন্দগঞ্জে নবনির্বাচিত এমপির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়: উন্নয়নে সম্মিলিত কাজের আহ্বান! গোবিন্দগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার: স্বামীকে আটক করে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী! গোবিন্দগঞ্জে জুমার পর রক্তাক্ত হামলা: বসতবাড়িতে ঢুকে একই পরিবারের ৪ জনকে ছুরিকাঘাত, ঘাতক আটক! গোবিন্দগঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের উপর হামলা: নূর আলম গ্রেফতার, প্রধান আসামি পলাতক! বগুড়ার গাবতলীতে সেচ পাম্প ঘরে কৃষককে হত্যা! বগুড়া শাজাহানপুরে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার ! শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন!

বগুড়া শাজাহানপুরে জেএসডি নেতা মামুনের মায়ের ইন্তেকাল!

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

 

মিজানুর রহমান মিলন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া বাজার এলাকার রহিমাবাদ গ্রামের কৃতি সন্তান জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ মামুনুর রশীদ মামুনের মমতাময়ী মা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ৯ ডিসেম্বর চিকিৎসকদের পরামর্শে তাকে নিজ বাড়িতে নিয়ে আসা হয়। এরপর বাড়িতেই তার চিকিৎসা চলছিল। এরই মধ্যে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ৩টায় তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার  সকাল সাড়ে ১১টায় রহিমাবাদ গ্রামে তার নিজ বাড়িতে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট