1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিন্দগঞ্জে নবনির্বাচিত এমপির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়: উন্নয়নে সম্মিলিত কাজের আহ্বান! গোবিন্দগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার: স্বামীকে আটক করে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী! গোবিন্দগঞ্জে জুমার পর রক্তাক্ত হামলা: বসতবাড়িতে ঢুকে একই পরিবারের ৪ জনকে ছুরিকাঘাত, ঘাতক আটক! গোবিন্দগঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের উপর হামলা: নূর আলম গ্রেফতার, প্রধান আসামি পলাতক! বগুড়ার গাবতলীতে সেচ পাম্প ঘরে কৃষককে হত্যা! বগুড়া শাজাহানপুরে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার ! শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন!

​গোবিন্দগঞ্জে ডা. আব্দুর রহিম সরকারের মনোনয়নপত্র দাখিল: জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদী জামায়াত!

  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে

​মিজানুর রহমান (গোবিন্দগঞ্জ) গাইবান্ধা:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, দলটির কেন্দ্রীয় ইউনিট সদস্য ও সাবেক জেলা আমীর ডাঃ আব্দুর রহিম সরকার। আজ সহকারী রিটার্নিং অফিসার  ও উপজেলা নির্বাহী  কর্মকর্তা ইয়াসিন সুলতানার কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে তিনি এই মনোনয়নপত্র জমা দেন। এ সময়ে সহকারী রিটানিং অফিসার কে সহযোগিতা করেন উপজেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামান।

​মনোনয়নপত্র দাখিল শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে ডাঃ আব্দুর রহিম সরকার বলেন, “আমি কেবল একটি দলের প্রার্থী নই, বরং গোবিন্দগঞ্জের গণমানুষের অধিকার আদায়ের প্রতিনিধি। জনগণের মৌলিক অধিকার রক্ষা ও এলাকার টেকসই উন্নয়নের লক্ষ্যেই আমি এই নির্বাচনে অংশ নিচ্ছি। আমার বিশ্বাস, যদি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে গোবিন্দগঞ্জের মানুষ পরিবর্তনের পক্ষে এবং ইসলামের পতাকাতলে তাদের রায় দেবে।”

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ নুরুন্নবী প্রধান। এছাড়াও উপজেলা জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন:উপজেলা

​ জামায়াতে ইসলামীর আমীর মোঃ আবুল হোসেন সরকার।

উপজেলা জামায়াতে ইসলামের নায়েবে আমীর মোঃ আব্দুল বারী,

​উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারিমাওলানা আবুল কালাম আজাদ,

​জামায়াতে ইসলামের  সহকারী সেক্রেটারি মোঃ আশরাফুল ইসলাম রাজু

উপস্থিত নেতৃবৃন্দ দাবি করেন, ডাঃ আব্দুর রহিম সরকারের পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও সামাজিক কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের মধ্যে তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। এই পরিচ্ছন্ন ভাবমূর্তিকে কাজে লাগিয়ে তৃণমূলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে উপজেলার প্রতিটি ইউনিয়নে জামায়াত ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও গণজোয়ার লক্ষ্য করা গেছে।

​রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জামায়াতে ইসলামীর সুসংগঠিত সাংগঠনিক শক্তি এবং ডাঃ রহিমের ব্যক্তিগত জনপ্রিয়তা গোবিন্দগঞ্জ আসনের নির্বাচনী সমীকরণে বড় ধরণের প্রভাব ফেলতে পারে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট