1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা! বগুড়ার শাজাহানপুরে চালু হচ্ছে আধুনিক বিনোদন কেন্দ্র ‘নর্দান স্প্রিং অ্যামিউজমেন্ট পার্ক’ শাজাহানপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা!

ধুনটে পূর্ব শত্রুতার জেরে কলাবাগান কর্তনের অভিযোগ!

  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ১৮৯ বার পড়া হয়েছে

মিজানুর রহমান মিলন ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনট উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এক কৃষকের কলাবাগানের সব গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। গত শুক্রবার (২ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার আড়কাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

‎ক্ষতিগ্রস্ত কৃষক আশাদুল ইসলাম (৪৯) ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের জোড়শিমুল গ্রামের মৃত ছাবাত সোনার ছেলে।

আশাদুল ইসলাম জানান, প্রায় পাঁচ বছর আগে তিনি চিকাশী ইউনিয়নের জোড়শিমুল গ্রামের মৃত ছাবাত সোনার স্ত্রী মমেদা বেওয়া এবং ঝিনাই গ্রামের মো. আব্দুস সালামের স্ত্রী আবেদা বেগমের কাছ থেকে লক্ষীপুর মৌজার আড়কাটিয়া গ্রামের খতিয়ান নং ১৩৪১ ও ১৩৪৩, জে. এল. নং ৩৫-এর আওতাধীন মোট ৬৫ শতাংশ জমি ক্রয় করেন এবং দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন।

তিনি আরও জানান, ওই জমির মধ্যে ৫৬৩১ ও ৫৬৩৮ দাগের ১৩ শতাংশ জমিতে প্রায় ৯ মাস আগে তিনি কলাবাগান গড়ে তোলেন। কিন্তু গত শুক্রবার সকালে কালেরপাড়া ইউনিয়নের আড়কাটিয়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মোছাব্বর রহমান (৫৩), মকুল হোসেনসহ কয়েকজন ব্যক্তি তার ক্রয়কৃত জমিতে অনধিকার প্রবেশ করে লাগানো কলাগাছ কেটে নষ্ট করে এবং জমি দখলের চেষ্টা চালায়।

এ ঘটনায় তার প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন আশাদুর ইসলাম। তিনি বলেন, “আমি বৈধভাবে জমি কিনে দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছি। হঠাৎ করে আমার সব কলাগাছ কেটে দেওয়া হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

অভিযোগের বিষয়ে বিবাদী মোছাব্বর রহমান সংবাদকর্মীদের জানান, “এটি আমাদের নিজস্ব সম্পত্তি। আমরাই কলাবাগান করেছি এবং বাড়ি নির্মাণের জন্য কলাগাছ কাটা হয়েছে। ওই জমির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তারা মিথ্যা অভিযোগ করে আমাদের হয়রানি করছে।”

এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট