মিজানুর রহমান গোবিন্দগঞ্জ গাইবান্ধা প্রতিনিধ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের ফুলবাড়ি ইউনিয়নের রুঘুনাথপুর গ্রামে ধানের শীষ মার্কার সমর্থনে গণসংযোগ ও প্রচার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯জানয়ারী) দুপুর ২টায় সময় ধানের শীষের বিএনপি ও অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়।
গণসংযোগকালে নেতাকর্মীরা রুঘুনাথপুর গ্রামের প্রতিটি বাড়ি এবং দোকানপাটে গিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেন। এ সময় গ্রামের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে তরুণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে গণসংযোগে অংশ নেন।