1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা! বগুড়ার শাজাহানপুরে চালু হচ্ছে আধুনিক বিনোদন কেন্দ্র ‘নর্দান স্প্রিং অ্যামিউজমেন্ট পার্ক’ শাজাহানপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা!

গোবিন্দগঞ্জে তারেক রহমানকে হাজারো মানুষের উষ্ণ অভ্যর্থনা: রাজপথে জনস্রোত!

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ২৫৬ বার পড়া হয়েছে

 

 মিজানুর রহমান, গোবিন্দগঞ্জ গাইবান্ধা প্রতিনিধি:

​​রংপুরে  বিভাগীয় জনসভায় যোগ দিতে যাওয়ার পথে গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক অভূতপূর্ব সংবর্ধনায় সিক্ত হলেন বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ অংশে তাকে শুভেচ্ছা জানাতে রাস্তার দুপাশে ঢল নামে হাজার হাজার মানুষের।

বিকেল ৪টার দিকে তারেক রহমানের গাড়িবহর গোবিন্দগঞ্জ উপজেলা শহর অতিক্রম করার সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকায় ছেয়ে যায় পুরো এলাকা। উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো মহাসড়ক এলাকায় উৎসবের আমেজ তৈরি করে।

নেতাকর্মীরা ‘তারেক রহমান আসছে, বাংলাদেশ হাসছে’ সহ বিভিন্ন স্লোগানে আকাশ-বাতাস মুখরিত করে তোলেন। এ সময় তারেক রহমানও গাড়ির ভেতর থেকে হাত নেড়ে সাধারণ মানুষের শুভেচ্ছার জবাব দেন।

​স্থানীয় বিএনপি নেতাদের মতে, প্রিয় নেতাকে একনজর দেখার জন্য দুপুর থেকেই মানুষ দূর-দূরান্ত থেকে এসে মহাসড়কের পাশে অবস্থান নেন। উপস্থিত এক নেতা বলেন:​,”দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতাকে কাছ থেকে দেখতে পেয়ে সাধারণ মানুষ অত্যন্ত আবেগাপ্লুত। এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে দেশের মানুষ তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ঐক্যবদ্ধ।”

বিপুল জনসমাগমের কারণে মহাসড়কে কিছুটা যানজটের সৃষ্টি হলেও পরিস্থিতি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই তারেক রহমানের গাড়িবহর গোবিন্দগঞ্জ অতিক্রম করে রংপুরের উদ্দেশে রওনা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট