মিজানুর রহমান গোবিন্দগঞ্জ গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য জননেতা মোহাম্মদ শামীম কায়সার লিংকনের সমর্থনে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে গাইবান্ধা জেলা বিএনপির উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মনসুর আলী মন্ডলের নেতৃত্বে এই প্রচার কার্যক্রম পরিচালিত হয়। এদিন উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষের মাঝে ধানের শীষের লিফলেট বিতরণ করেন নেতৃবৃন্দ।
গণসংযোগের এলাকা ও কার্যক্রম
সকাল থেকেই পৌর এলাকার খলসী মৌসুমী ফিলিং স্টেশন, কাটার মোড় এবং বৈরাগী হাটসহ বিভিন্ন এলাকায় জনবহুল স্থানে সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় ও ভোট প্রার্থনা করা হয়। এ সময় বক্তারা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
উপস্থিত ছিলেন যারা
গণসংযোগকালে অবসরপ্রাপ্ত সৈনিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিএনপির স্থানীয় পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন। উপস্থিত ছিলেন:
সাজাদুর রহমান সাজু, সাবেক ছাত্রনেতা ও উপজেলা বিএনপির দপ্তর দায়িত্বপ্রাপ্ত।রাশেদ রায়হান, সভাপতি, অবসরপ্রাপ্ত সৈনিক সংস্থা।জিল্লুর রহমান, সভাপতি, জাতীয় সাংবাদিক সংস্থা।শহিদুল ইসলাম, অবসরপ্রাপ্ত সৈনিক।বাবলু মিলিটারি ও মশিউর রহমানসহ অবসরপ্রাপ্ত সৈনিক সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
প্রচারণাকালে সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নেতারা বিশ্বাস প্রকাশ করেন যে, আগামী নির্বাচনে জননেতা শামীম কায়সার লিংকন বিপুল ভোটে জয়ী হবেন।