1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে তথ্য গোপনের অভিযোগে জামায়াত প্রার্থী শাহাদাতুজ্জামানের প্রার্থীতা বাতিলের আবেদন!

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২১৮ বার পড়া হয়েছে

বগুড়া প্রতিনিধি: বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামানের মনোনয়ন বাতিলের আবেদন জানিয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা যায়, স্বতন্ত্র প্রার্থী প্রার্থী মো. রেজাউল করিম তালু ০৩ ফেব্রুয়ারী-২০২৬, মঙ্গলবার এ অভিযোগ দাখিল করেন। অভিযোগে বলা হয়, জামায়াত প্রার্থী আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান বর্তমানে দেউলী আলিম মাদরাসার সভাপতির দায়িত্ব পালন করছেন। কিন্তু তিনি ওই পদ থেকে পদত্যাগ করেননি এবং হলফনামায়ও বিষয়টি উল্লেখ করেননি বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, নির্বাচন কমিশনের পরিপত্র ৪ এর ধারা ২০ এর উপধারা (ঘ) অনুযায়ী কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি পদে থাকলে নির্বাচনী প্রচারণা শুরুর আগেই পদত্যাগ করতে হয়। কিন্তু সংশ্লিষ্ট প্রার্থী তা করেননি বলে দাবি করা হয়েছে।

এ প্রেক্ষিতে নির্বাচন কমিশনের বিধি লঙ্ঘন এবং তথ্য গোপনের অভিযোগ এনে সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়নপত্র আইনগতভাবে বাতিলযোগ্য বলে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মনোনয়ন বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আবেদন জানানো হয়েছে।

এবিষয়ে স্বতন্ত্র প্রার্থী মোঃ রেজাউল করিম তালু বলেন, নির্বাচনী আইন লঙ্ঘন করায় আমি অভিযোগ দিয়েছি। এর যথাযথ ব্যবস্হা চাই।

এবিষয়ে জামায়াত প্রার্থীকে একাধিকবার ফোন দেয়া হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট