1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক! গোবিন্দগঞ্জে নবনির্বাচিত এমপির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়: উন্নয়নে সম্মিলিত কাজের আহ্বান! গোবিন্দগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার: স্বামীকে আটক করে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী! গোবিন্দগঞ্জে জুমার পর রক্তাক্ত হামলা: বসতবাড়িতে ঢুকে একই পরিবারের ৪ জনকে ছুরিকাঘাত, ঘাতক আটক! গোবিন্দগঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের উপর হামলা: নূর আলম গ্রেফতার, প্রধান আসামি পলাতক! বগুড়ার গাবতলীতে সেচ পাম্প ঘরে কৃষককে হত্যা! বগুড়া শাজাহানপুরে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার ! শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল!

শাজাহানপুরে অজ্ঞাতনামা গাড়ির  ধাক্কায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা নিহত! 

  • প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২১৫ বার পড়া হয়েছে

 

মিজানুর রহমান মিলন,শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় মকবুল হোসেন খন্দকার (৭০)নামের এক সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা নিহত হয়েছেন। মকবুল হোসেন মাঝিড়া স্ট্যান্ডের পশ্চিম পাশে এমপি রোডের বাসিন্দা, এবং সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট কর্মকর্তা ছিলেন তিনি । বুধবার (১১ ফেব্রুয়ারী ) সকাল আনুমানিক সারে ছয়টার দিকে উপজেলার মাঝিড়া সেনা চেক পোস্ট থেকে ৩০০ গজ দক্ষিণে মাঝিড়া মধ্যেপাড়া এলাকায় জনৈক আবদুল হাকিম এর ফাঁকা জমির সামনে বগুড়া ঢাকা মহাসড়কের ঢাকা গামী লেনে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় । শেরপুর হাইওয়ে পুলিশের এ এস আই রাফী জানান, নিহতের সুরতহাল প্রতিবেদনের প্রাথমিক কাজ সম্পন্ন করে লাশ আত্মীয় স্বজনের কাছে দেওয়া হয়েছে । নিহতের জামাই সেনা কর্মকর্তা গোলাম মোস্তফা (৪৭) বলেন, প্রতিদিনের মতো মসজিদে ফজরের নামাজ আদায় শেষে রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়। নিহতের প্রতিবেশি সৈয়দ স্বাধীন, আরমান মন্ডল,মানিক মন্ডল,মুক্তার মন্ডল, মমিন মন্ডল, জানান,নিহত মকবুল হোসেন খন্দকার অত্যন্ত ভালো মানুষ ছিলেন, পাঁচ ওয়াক্ত নামাজ সে মসজিদে গিয়ে আদায় করতেন । সবার সাথে ভালো ব্যবহার করতেন তিনি । তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে । স্হানীয়রা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট