1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিন্দগঞ্জে নবনির্বাচিত এমপির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়: উন্নয়নে সম্মিলিত কাজের আহ্বান! গোবিন্দগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার: স্বামীকে আটক করে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী! গোবিন্দগঞ্জে জুমার পর রক্তাক্ত হামলা: বসতবাড়িতে ঢুকে একই পরিবারের ৪ জনকে ছুরিকাঘাত, ঘাতক আটক! গোবিন্দগঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের উপর হামলা: নূর আলম গ্রেফতার, প্রধান আসামি পলাতক! বগুড়ার গাবতলীতে সেচ পাম্প ঘরে কৃষককে হত্যা! বগুড়া শাজাহানপুরে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার ! শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন!

গাইবান্ধার ৫টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ!

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৪৫ বার পড়া হয়েছে

 

তারিক আল মুরশিদ স্টাফ রিপোর্টার:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। ঘোষিত ফলাফলে বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ভোটের ব্যবধান ও জনসমর্থনের চিত্র স্পষ্টভাবে ফুটে উঠেছে।
গাইবান্ধা-০১ (সুন্দরগঞ্জ) আসনে সর্বাধিক ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী মাজেদুর রহমান মাজেদ। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৭২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ডা. জিয়াউল ইসলাম জিয়া ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩৭ হাজার ৯৯৭ ভোট। জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৯৭৬ ভোট।
গাইবান্ধা-০২ (সদর) আসনে দাঁড়িপাল্লা প্রতীকে আব্দুল করিম পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৬৩০ ভোট। বিএনপির প্রার্থী আনিসুজ্জামান খান বাবু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৮৯০ ভোট। জাতীয় পার্টির আব্দুর রশিদ সরকার লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৩১০ ভোট।
গাইবান্ধা-০৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে হাড্ডাহাড্ডি লড়াই শেষে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. নজরুল ইসলাম লেবু দাঁড়িপাল্লা প্রতীকে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৬২ হাজার ৪৫৭ ভোট। বিএনপির প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৮৬৪ ভোট। হাতপাখা প্রতীকে আওলাদ হোসেন পেয়েছেন ২ হাজার ৮৩৫ ভোট।
গাইবান্ধা-০৪ (গোবিন্দগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী শামীম কায়সার লিংকন ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৪২ হাজার ৭৭২ ভোট। জামায়াত মনোনীত প্রার্থী ডা. আব্দুর রহিম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৭৩৮ ভোট। জাতীয় পার্টির কাজী মশিউর রহমান লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২ হাজার ৩৬০ ভোট।
গাইবান্ধা-০৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে দাঁড়িপাল্লা প্রতীকে আব্দুল ওয়ারেছ পেয়েছেন ৮৯ হাজার ২৭৪ ভোট। বিএনপির প্রার্থী ফারুক আলম সরকার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৩ হাজার ৪৮৩ ভোট। স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ হাঁস প্রতীকে পেয়েছেন ৩৭ হাজার ৫৮৬ ভোট।
জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও ফলাফল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতায় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট