1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় চাঁদাবাজি মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার! গোবিন্দগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত! বগুড়ার শিবগঞ্জের মীর শাহে আলমের চমক, ৩৪ বছরের রাজনৈতিক জীবনে নেই কোন পরাজয়ের রেকর্ড!  রাষ্ট্রপতি পদে কে আসবেন, কার নাম আলোচনায়! বগুড়ার গাবতলীতে পরিবহন ও বালু ব্যবসায়ী সাইফুল ইসলামের গলাকাটা লাশ উদ্ধার! গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ  আসনে শ্বাসরুদ্ধকর লড়াই তিন হাজার ৩৪  ভোটে ধানের শীষের জয়, একমাত্র আসনে বিএনপির হাসি! গাইবান্ধার ৫টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ! শাজাহানপুরে অজ্ঞাতনামা গাড়ির  ধাক্কায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা নিহত!  গাজীপুরে ধানের শীষের পক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের গন মিছিল! ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল থেকে নির্বাচনী প্রচারণায় নিষেধাজ্ঞা!

গোবিন্দগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত!

  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

 

 মিজানুর রহমান গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, এক মিনিট নীরবতা পালন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বুধবার (২১ ফেব্রুয়ারি) দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে গোবিন্দগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। প্রথমে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এরপর পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ইয়াসমিন সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরম খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শফিউল আলম, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক এবং গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন।

এছাড়াও গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম, গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ ফারুক আহাম্মেদ, সদস্য সচিব রেজানুল হাবীব রফিক, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন পাতা, উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি হাসানুল হক চৌধুরী ডিউক, সাধারণ সম্পাদক ও কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলাম জাহিদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাইদুল ইসলাম রনক, আব্দুল মান্নান সেন্টু, উপজেলা বিএনপির দপ্তরের চলতি দায়িত্বপ্রাপ্ত সাবেক ছাত্রনেতা সাজাদুর রহমান সাজু, গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পুষ্পস্তবক অর্পণ শেষে সকল ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল গভীর শ্রদ্ধা, আবেগ ও ভাষা শহীদদের স্মৃতির প্রতি অঙ্গীকারের প্রকাশ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট