1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে কলেজ ছাএীর ঝুলন্ত মরদেহ উদ্ধার!  রাজধানীতে  রুমমেটকে ৭ টুকরা করে হত্যা, পুলিশের লোমহর্ষক বর্ণনা! মহাস্থান গড়ের শীলাদেবীর ঘাটে ঝুলন্ত সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এলজি আরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম! টঙ্গীতে ভাঙচুর-লুটপাটের ঘটনায় ৩ জন গ্রেপ্তার, যুবদল সংশ্লিষ্টতা অস্বীকার! বগুড়ায় মাদক নিরাময় কেন্দ্রে ব্যাংক কর্মকর্তার রহস্যজনক মৃত্যু, নির্যাতনের অভিযোগ! বগুড়ায় চাঁদাবাজি মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার! গোবিন্দগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত! বগুড়ার শিবগঞ্জের মীর শাহে আলমের চমক, ৩৪ বছরের রাজনৈতিক জীবনে নেই কোন পরাজয়ের রেকর্ড!  রাষ্ট্রপতি পদে কে আসবেন, কার নাম আলোচনায়! বগুড়ার গাবতলীতে পরিবহন ও বালু ব্যবসায়ী সাইফুল ইসলামের গলাকাটা লাশ উদ্ধার!

শাজাহানপুরে কলেজ ছাএীর ঝুলন্ত মরদেহ উদ্ধার! 

  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

 

মিজানুর রহমান মিলন, শাজাহানপুর( বগুড়া) প্রতিনিধি  :

বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ মধ্যে পাড়া এলাকায় ইফতারের পূর্বে শান্তনা আক্তার  (১৮) নামে এক কলেজ ছাএীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ ।

বুধবার (০৪ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে নিজ ভাড়া বাসার শয়নঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওয়াইএমসিএ স্কুলের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের ছাত্রী এবং উপজেলার চোপীনগর ইউনিয়নের  কামারপাড়া পূর্বপাড়া গ্রামের মোঃ শফিকুল ইসলামের মেয়ে। পরিবারসহ রহিমাবাদ মধ্যপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া  শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক)  হাসপাতালে পাঠায়।

শাজাহানপুর থানার  অফিসার ইনচার্জ(ওসি)  মোঃ তৌহিদুল ইসলাম কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট