1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুর জেলার পুলিশ সুপার পদে  নিয়োগ পেলেন শাজাহানপুরের কৃতি সন্তান ফারহানা ইয়াসমিন! শাজাহানপুরে কলেজ ছাএীর ঝুলন্ত মরদেহ উদ্ধার!  রাজধানীতে  রুমমেটকে ৭ টুকরা করে হত্যা, পুলিশের লোমহর্ষক বর্ণনা! মহাস্থান গড়ের শীলাদেবীর ঘাটে ঝুলন্ত সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এলজি আরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম! টঙ্গীতে ভাঙচুর-লুটপাটের ঘটনায় ৩ জন গ্রেপ্তার, যুবদল সংশ্লিষ্টতা অস্বীকার! বগুড়ায় মাদক নিরাময় কেন্দ্রে ব্যাংক কর্মকর্তার রহস্যজনক মৃত্যু, নির্যাতনের অভিযোগ! বগুড়ায় চাঁদাবাজি মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার! গোবিন্দগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত! বগুড়ার শিবগঞ্জের মীর শাহে আলমের চমক, ৩৪ বছরের রাজনৈতিক জীবনে নেই কোন পরাজয়ের রেকর্ড!  রাষ্ট্রপতি পদে কে আসবেন, কার নাম আলোচনায়!

জামালপুর জেলার পুলিশ সুপার পদে  নিয়োগ পেলেন শাজাহানপুরের কৃতি সন্তান ফারহানা ইয়াসমিন!

  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

 

মিজানুর রহমান মিলন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি  :

বগুড়া শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের কৃতি সন্তান  মোছাঃ ফারহানা ইয়াস‌মিন। যি‌নি জামালপুর জেলার নতুন পুলিশ সুপার (SP) হিসেবে ডিএমপির উপ-পুলিশ কমিশনারে নি‌য়োগ পে‌য়ে‌ছেন।

৪মার্চ ২০২৬ তারিখে এক প্রজ্ঞাপনে জামালপুর জেলার নতুন পুলিশ সুপার (SP) হিসেবে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোছা. ফারহানা ইয়াসমিন-কে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিসি হিসেবে কর্মরত ছিলেন। তিনি জামালপুরের বিদায়ী এসপি চৌধুরী মোঃ জাবের সাদেক-এর স্থলাভিষিক্ত হলেন।

জামালপুর জেলার নতুন পুলিশ সুপার পরিচিতি:

নাম: মোছা. ফারহানা ইয়াসমিন

পূর্বতন পদবী: উপ-পুলিশ কমিশনার (ডিসি), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)

নতুন পদবী: পুলিশ সুপার (SP), জামালপুর জেলা

বদলি আদেশ: ৪ মার্চ ২০২৬ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে বদলি।

উপজেলার আমরুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল হাকিম সরকারের মেয়ে ফারহানা ইয়াসমিন। শৈশবে বেড়ে উঠেছেন নিভৃত পল্লী  মাড়িয়া গ্রামে ।  পড়াশুনা করেছেন সরকারি আজিজুল হক কলেজের ইংরেজি বিভাগ থেকে। পড়াশুনা শেষে ২৭তম বিসিএস এর মাধ্যমে ২০০৮ সালের নভেম্বরে দেশসেবার ব্রত নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন। প্রশিক্ষণ শেষে ২০১০ সালের ঢাকা মেট্রোপলিটন পুলিশে(ডিএমপি) পদায়ন হয় তার। সেখানে ছয় বছর সফলতার সাথে দায়িত্ব পালন করেন পুলিশের এই কর্মকর্তা। তারপর ২০১৬ সালে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ার পর উচ্চতর শিক্ষার জন্য তিনি জাপানে যান। জাপানে ২০১৬-১৮ পর্যন্ত পাবলিক পলিসিতে ডিগ্রী অর্জন শেষে দেশে ফিরে ৪ এপিবিএন বগুড়ায় যোগদান করেন। পরে ২০২০ সালের ৭ জুলাই থেকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে সিরাজগঞ্জ জেলা পুলিশে কর্মরত ছি‌লেন।  পরবর্তীতে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিসি হিসেবে কর্মরত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট