1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে যুবদল নেতা ফোরকানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল! সাংবাদিক মিজানুর রহমান মিলনের পুত্র মুনতাসীর রহমানের প্রথম জন্মদিন আজ! জামালপুর জেলার পুলিশ সুপার পদে  নিয়োগ পেলেন শাজাহানপুরের কৃতি সন্তান ফারহানা ইয়াসমিন! শাজাহানপুরে কলেজ ছাএীর ঝুলন্ত মরদেহ উদ্ধার!  রাজধানীতে  রুমমেটকে ৭ টুকরা করে হত্যা, পুলিশের লোমহর্ষক বর্ণনা! মহাস্থান গড়ের শীলাদেবীর ঘাটে ঝুলন্ত সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এলজি আরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম! টঙ্গীতে ভাঙচুর-লুটপাটের ঘটনায় ৩ জন গ্রেপ্তার, যুবদল সংশ্লিষ্টতা অস্বীকার! বগুড়ায় মাদক নিরাময় কেন্দ্রে ব্যাংক কর্মকর্তার রহস্যজনক মৃত্যু, নির্যাতনের অভিযোগ! বগুড়ায় চাঁদাবাজি মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার! গোবিন্দগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত!

শাজাহানপুরে যুবদল নেতা ফোরকানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল!

  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

 

মিজানুর রহমান মিলন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি  :

বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মরহুম ফোরকানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মার্চ) খোট্টাপাড়া ইউনিয়নের ঘাষিড়া গ্রামে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ।

এসময় আরও উপস্থিত ছিলেন খোট্টাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. বাশার, শাজাহানপুর উপজেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক গোলাম মোস্তাফা মজনু, যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, যুবদল নেতা সোহেল, স্বেচ্ছাসেবক দলের নেতা মোনোয়ার হোসেন টোটন, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বাবলু মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শেষে মরহুম ফোরকানের পিতা মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে উপস্থিত সবাই আবেগাপ্লুত হয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

উল্লেখ্য, দলীয় নেতাকর্মীদের অভিযোগ অনুযায়ী, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপির একটি মিছিল শেষে ফেরার পথে ঢাকা–বগুড়া মহাসড়কের সাজাপুর ফটকি সেতু এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়ার ঘটনায় স্ট্রোক করে খোট্টাপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ফোরকানের মৃত্যু হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট