1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে চালু হচ্ছে আধুনিক বিনোদন কেন্দ্র ‘নর্দান স্প্রিং অ্যামিউজমেন্ট পার্ক’ শাজাহানপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা! বাংলাদেশের কাছে পাকিস্তানের শোচনীয় হার! গাইবান্ধার পলাশবাড়ীতে দৃষ্টিনন্দন মন্দির কমপ্লেক্স: স্বপ্ন, সেবা ও সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত! ভারত থেকে আজই আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল! শাজাহানপুর থানার সাবেক ওসি আলমগীর কারাগারে! শাজাহানপুরে যুবদল নেতা ফোরকানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল! সাংবাদিক মিজানুর রহমান মিলনের পুত্র মুনতাসীর রহমানের প্রথম জন্মদিন আজ! জামালপুর জেলার পুলিশ সুপার পদে  নিয়োগ পেলেন শাজাহানপুরের কৃতি সন্তান ফারহানা ইয়াসমিন! শাজাহানপুরে কলেজ ছাএীর ঝুলন্ত মরদেহ উদ্ধার! 

বগুড়ার শাজাহানপুরে চালু হচ্ছে আধুনিক বিনোদন কেন্দ্র ‘নর্দান স্প্রিং অ্যামিউজমেন্ট পার্ক’

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

মিজানুর রহমান মিলন,শাজাহানপুর(বগুড়া)প্রতিনিধি  :

বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের নগর পলিপালাশ এলাকায় নির্মিত আধুনিক বিনোদন কেন্দ্র Northern Spring Amusement Park খুব শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে। নতুন এই পার্ক চালু হলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি জেলার বিভিন্ন এলাকা থেকে আগত দর্শনার্থীদের জন্য এটি হবে অন্যতম আকর্ষণীয় বিনোদন কেন্দ্র।

জানা গেছে, পার্কটিতে শিশু ও পরিবার–পরিজনের জন্য বিভিন্ন ধরনের আধুনিক রাইড, বিনোদনমূলক স্থাপনা এবং দর্শনার্থীদের বিশ্রাম ও ঘোরাঘুরির জন্য নান্দনিক পরিবেশ গড়ে তোলা হয়েছে। ইতোমধ্যে পার্কের অবকাঠামোগত কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং উদ্বোধনের প্রস্তুতি চলছে।

স্থানীয়রা মনে করছেন, পার্কটি চালু হলে এলাকার বিনোদনের সুযোগ বাড়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, সকল প্রস্তুতি সম্পন্ন করে অল্প সময়ের মধ্যেই দর্শনার্থীদের জন্য পার্কটি উন্মুক্ত করা হবে ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট