1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা! বগুড়ার শাজাহানপুরে চালু হচ্ছে আধুনিক বিনোদন কেন্দ্র ‘নর্দান স্প্রিং অ্যামিউজমেন্ট পার্ক’ শাজাহানপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা! বাংলাদেশের কাছে পাকিস্তানের শোচনীয় হার! গাইবান্ধার পলাশবাড়ীতে দৃষ্টিনন্দন মন্দির কমপ্লেক্স: স্বপ্ন, সেবা ও সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত! ভারত থেকে আজই আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল! শাজাহানপুর থানার সাবেক ওসি আলমগীর কারাগারে! শাজাহানপুরে যুবদল নেতা ফোরকানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল! সাংবাদিক মিজানুর রহমান মিলনের পুত্র মুনতাসীর রহমানের প্রথম জন্মদিন আজ!

গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

মিজানুর রহমান, গাইবান্ধা প্রতিনিধি :

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে গণসংযোগ ও মতবিনিময় শুরু করেছেন। হাট-বাজার, চায়ের দোকান ও জনসমাগমস্থলে গিয়ে তারা সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন এবং এলাকার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরছেন।

উপজেলার ৮ নং নাকাই ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী প্রভাষক রায়হান মন্ডল বিভিন্ন হাট-বাজারে ঘুরে স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন। এ সময় তিনি এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষা ও সামাজিক অগ্রগতির বিষয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন এবং সবার দোয়া ও সমর্থন কামনা করেন।

অন্যদিকে ৯ নং হরিরামপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আবু শাহীন-কেও বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময় করতে দেখা গেছে। তিনি স্থানীয় জনগণের সমস্যা-সম্ভাবনার কথা শুনে নির্বাচিত হলে তা সমাধানের আশ্বাস দেন।

এছাড়া নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য ও গোবিন্দগঞ্জ উপজেলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শরীফুল ইসলাম শরীফ আকন্দ-কেও বিভিন্ন এলাকার হাট-বাজারে ভোটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করতে দেখা গেছে।

এ সময় ৮ নং নাকাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোঃ বিপ্লব প্রধান-এর পক্ষেও বিভিন্ন এলাকায় হাট-বাজারে ভোটারদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ চালাতে দেখা যায়। তিনি স্থানীয় জনগণের সঙ্গে কথা বলে তাদের সমর্থন ও দোয়া কামনা করেন।

স্থানীয়দের মতে, নির্বাচন ঘনিয়ে আসায় প্রার্থীদের এ ধরনের গণসংযোগ ও মতবিনিময় কার্যক্রমে এলাকায় নির্বাচনী আমেজ তৈরি হতে শুরু করেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট