মিজানুর রহমান, গাইবান্ধা প্রতিনিধি :
প্রাকৃতিক দূর্যোগ ঘূর্ণিঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখে উত্তরের জনপদ, আবাসস্থল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ কৃষকের আবাদী জমি। উত্তরের জেলা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বানেশ্বর বাজারে অবস্থিত মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আকস্মিক ঘূর্ণিঝড়ের তান্ডবে। শিক্ষাপ্রতিষ্ঠানটির কয়েকটি ক্লাসরুম ও অফিস কক্ষের টিনের চালা উড়িয়ে যায় এবং ইটের দেওয়ার ধষে পড়ে। দরজা জালানা ভেঙে পড়ে। শিক্ষাপ্রতিষ্ঠানটির আসবাবপত্রসহ অফিসিয়াল যাবতীয় গুরুত্বপূর্ণ কাজগপত্র বৃষ্টির পানিতে ভিজে যায়।
উল্লেখ্য যে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বানেশ্বর বাজারের অদূরে অবস্থিত মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়ে সুনামের সহিত শিক্ষাদান কার্যক্রম পরিচালনা করে আসছে। অত্র প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, শিক্ষানুরাগী, তরুণ সমাজসেবক মাহবুব হোসাইনের ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই অত্র এলাকার শিক্ষাব্যবস্থায় ব্যাপক পরিবর্তন ঘটে।
আকস্মিক ঘূর্ণিঝড়ের তান্ডবে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানটির ঈদের ছুটির পর শিক্ষা কার্যক্রম পরিচালনা স্বাভাবিক অবস্থায় ফিরে আসা নিয়ে বিভিন্ন অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মনে সংশয় দেখা দিয়েছে। অত্র শিক্ষা প্রতিষ্ঠানটি দ্রুত মেরামত ও শ্রেণীকক্ষ পূর্ণ নির্মাণের মাধ্যমে আবার স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালাতে পারবে বলেই আশাবাদী এলাকার মানুষ।
ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানটি পরিদর্শনে যান ৪ নং রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম। তিনি অত্র প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে অবদান রাখার আশ্বাস প্রদান করেন।
এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ আশাবাদ ব্যক্ত করেন যে গাইবান্ধা-৪, গোবিন্দগঞ্জ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ডঃ শামীম কায়ছার লিংকন, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারের সার্বিক সহায়তায় ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানটি দ্রুত মেরামত ও পূর্ণনির্মাণের মাধ্যমে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক ভাবে পরিচালিত করতে পারবে।
অত্রপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাহবুব হোসাইনের সঙ্গে কথা বলে জানা যায়, ঘূর্ণিঝড়ের তান্ডবে তাঁর শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। ঘূর্ণিঝড়ের তান্ডবে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানটির আর্থিক ক্ষতির পরিমাণ ছয়-সাত লক্ষ টাকা বলে তিনি জানান। এলাকার শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানটি দ্রুত মেরামত ও পূর্ণনির্মাণ করার কথাও জানান তিনি। এক্ষেত্রে তিনি মাননীয় জাতীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারের সুদৃষ্টি কামনা করেন।