মিজানুর রহমান মিলন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শাজাহানপুর উপজেলাবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ বিপুল রানা মোল্লা।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক শুভেচ্ছা বাণীতে শাজাহানপুর উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক ও ডেমাজানী বন্দর মসজিদ ইবনে তাইমিয়ার সাধারণ সম্পাদক মোঃ বিপুল রানা মোল্লা বলেন:
"পবিত্র ঈদ আমাদের মাঝে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের এক মহান শিক্ষা নিয়ে আসে। ঈদের এই আনন্দঘন মুহূর্তে মানুষ হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ধনী-দরিদ্র নির্বিশেষে ঈদ সবার জীবনে বয়ে আনে অনাবিল সুখ ও আনন্দের বার্তা।"
তিনি আরও বলেন, "আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেই। পরম করুণাময় আল্লাহর কাছে প্রার্থনা করি, আমরা যেন সবাই মিলে একটি সত্য ও ন্যায়ের সমাজ গড়তে একে অপরকে সহযোগিতা করতে পারি। দল-মত নির্বিশেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সবাই যেন ঈদের উৎসব পালন করতে পারি, এটাই আমার প্রত্যাশা।"
শুভেচ্ছা বাণীতে তিনি বিশ্বের সকল মুসলিম ভাই-বোনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। সেই সাথে মহান আল্লাহর দরবারে প্রাণপ্রিয় বাংলাদেশসহ বিশ্ববাসীর অব্যাহত শান্তি ও কল্যাণ প্রার্থনা করেন।
সবাইকে ঈদ মোবারক!