মিজানুর রহমান মিলন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শাজাহানপুরে কেয়ার জেনারেল হসপিটালের পক্ষ থেকে দেশবাসীসহ, শাজাহানপুর উপজেলা বাসিকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন, কেয়ার জেনারেল হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোঃ মেহেরুল আলম মিশু । তিনি ঈদ শুভেচ্ছা বার্তায় বলেন, দীর্ঘ এক মাস,সিয়াম সাধনার পরে আসে খুশির ঈদ।
এই আনন্দঘন উপলক্ষে আমি বিশ্ব মুসলিম উম্মাহ এর সংহতি,সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সমৃদ্ধি কামনা করছি। ঈদের আনন্দঘন মুহূর্তে অম্লান হোক সবার জীবন, রোজার মাসে আমরা ত্যাগ ও সংযম এর যে শিক্ষা লাভ করেছি, তা যেন সবার ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত ঘটে। ইসলামের শাশ্বত শিক্ষায়,ধনী,গরিব সবাই ভেদাভেদ ভুলে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। আসুন ঈদের এই খুশির দিনে,দেশ ও দেশের মানুষের ভাগ্য উন্নয়নে, সকলে মিলেমিশে এক সাথে কাজ করি। ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব,ঈদ মানে সাম্য, ঈদ আমাদের খুশির বার্তা নিয়ে হাজির হয়,ঈদ মুসলমানদের জন্য আনন্দঘন দিন। এ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে,সারা বিশ্বে।ঈদ শান্তি সহমর্মিতা ও ভ্রাতৃত্ব বোধের অনন্য শিক্ষা দেয়।তিনি আরো বলেন, শাজাহানপুরের অসংখ্য মানুষ উন্নত মানের চিকিৎসা সেবা এখন শাজাহানপুরেই পাচ্ছে, শাজাহানপুরের অসহায় হতদরিদ্র লোকেরা যারা টাকার অভাবে চিকিৎসা নেওয়ার জন্য রাজশাহী কিংবা ঢাকায় যাইতে পারে না,তাদের জন্য শাজাহানপুরে কেয়ার জেনারেল হসপিটালে এখন উন্নত মানের স্বাস্থ্য সেবা দিয়ে আসতেছি, সর্বসাধারণ মানুষের পাশে আমরা যেন ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারি, এবং দেশের সুবিধাবঞ্চিত, হতদরিদ্রের প্রতি সহনশীল হই। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলকে সুস্বাস্থ্য দান করেন, সকলকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক ।