1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়া শাজাহানপুরে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার ! শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ!

বগুড়া শাজাহানপুরে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার !

  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

 

মিজানুর রহমান মিলন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি  :

বগুড়ার শাজাহানপুরে পারভেজ আহম্মেদ পিয়াস (১৫) নামের এক কিশোর আত্মহত্যা করেছে। সে উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোট গ্রামের মৃত মনির রহমানের ছেলে।বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল ৩টার দিকে ডেমাজানী গ্রামের রাজভরপাড়া এলাকায় একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

নিহত পিয়াস ফুলকোট নবোদয় কারিগরী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীরশিক্ষার্থী। মায়ের সাথে ডেমাজানী গ্রামের রাজভরপাড়া এলাকায় জনৈক মন্টুর বাসায় ভাড়া থাকতো। তার মা পাপিয়া একজন গৃহকর্মী। প্রতিবেশিরা জানান,

বুধবার সন্ধ্যায় পিয়াসের সাথে তার মায়ের কথা কাটাকাটি হয়। এর জের ধরে বৃহস্পতিবার দুপুরে ঘরের দরজা বন্ধ করে সে ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। ঘরের দরজা বন্ধ দেখে আশপাশের লোকজনের সন্দেহ হলে ঘরের ভেতরে উঁকি দিয়ে পিয়াসের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। বিষয়টি জানাজানি হলে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)  মোঃ আশিক ইকবাল জানান, প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট