1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোবিন্দগঞ্জে জুমার পর রক্তাক্ত হামলা: বসতবাড়িতে ঢুকে একই পরিবারের ৪ জনকে ছুরিকাঘাত, ঘাতক আটক! গোবিন্দগঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের উপর হামলা: নূর আলম গ্রেফতার, প্রধান আসামি পলাতক! বগুড়ার গাবতলীতে সেচ পাম্প ঘরে কৃষককে হত্যা! বগুড়া শাজাহানপুরে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার ! শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ!

গোবিন্দগঞ্জে জুমার পর রক্তাক্ত হামলা: বসতবাড়িতে ঢুকে একই পরিবারের ৪ জনকে ছুরিকাঘাত, ঘাতক আটক!

  • প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

 

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুকানুপুর ইউনিয়নের তালুকানুপুর গ্রামে ঘটে গেছে এক নৃশংস হামলার ঘটনা। শুক্রবার জুমার নামাজের পরপরই এক বহিরাগত যুবক বসতবাড়িতে ঢুকে একই পরিবারের চারজনের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত চালায়। এতে গুরুতর আহত হয়েছেন পরিবারের চার সদস্য। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও চরম উদ্বেগ বিরাজ করছে।

স্থানীয়দের বরাতে জানা যায়, মৃত আবুল হোসেনের ছেলে বাবলু মিয়ার বাড়িতে হঠাৎ করেই ওই যুবক প্রবেশ করে এবং কোনো কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে হামলা শুরু করে। এতে আহত হন বাবলু মিয়া, হেলেনা বেগম (৫৫), শেফালী আক্তার ও পাপরী খাতুন।

আহতদের মধ্যে হেলেনা বেগমের গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে বলে জানা গেছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (সজিমেক) ভর্তি করা হয়েছে।

ঘটনার পরপরই ক্ষুব্ধ এলাকাবাসী হামলাকারী রনি নামের ওই যুবককে হাতেনাতে আটক করে। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। আটক রনি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বিলখারা ইউনিয়নের খয়বর মণ্ডলের ছেলে বলে জানা গেছে।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় রনিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ হামলার পেছনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ইতোমধ্যে পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক জানিয়েছেন, ঘটনাস্থল থেকে রনি নামে একজনকে আটক করা হয়েছে। হামলার কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট