1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

বগুড়ার শেরপুরে ৮ কেজি গাঁজা উদ্ধার : চাচা-ভাতিজা গ্রেপ্তার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৪৭১ বার পড়া হয়েছে

 

শেরপুর( বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে ৮ কেজি গাঁজা সহ চাচা ভাতিজা আটক। বৃহস্পতিবার (২১ আগস্ট)দুপুরে বগুড়ার শেরপুরের ছোনকাস্থ নাবিল হাইওয়ে রেস্তোরার সামনে স্থানীয় জনতার সন্দেহে চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন  লিটন শেখ (৪০) ও তার সম্পর্কে ভাতিজা মো. পলাশ (২৫)। তাদের বাড়ি রাজবাড়ী জেলার সদর থানার ভবানীপুর পশ্চিমপাড়া সরদারবাড়ি গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা  বলেন, ওই দুইজন রংপুর থেকে একটি যাত্রীবাহী বাসের যাত্রী হয়ে দুইটি ব্যাগ নিয়ে শেরপুরের ছোনকা এলাকায় এসে অবস্থান নেয়। এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাদের আটক করে থানা-পুলিশ অবহিত করা হয়।

 

 শেরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমিরুল সিকদার বলেন, আটক ওই দুইজনের ব্যাগ তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা গাঁজার পরিমাণ ৮ কেজি। তারা দীর্ঘদিন ধরে এই মাদক কারবারি সাথে জড়িত বলে থানা পুলিশের কাছে স্বীকার করেছে।

তিনি আরও জানান, বৃহস্পতিবার বিকালে তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা রেকর্ড করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদেরকে বগুড়ার জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট