1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

দুপচাঁচিয়া-আদমদিঘীর উন্নয়নে মানুষের আস্থার নাম লায়ন মোঃ তারিকুল ইসলাম রিপন

  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৬০৮ বার পড়া হয়েছে

 

দুপচাঁচিয়া( বগুড়া) প্রতিনিধি:

লায়ন মোঃ তারিকুল ইসলাম রিপন একজন তরুণ সমাজসেবক, শিক্ষা অনুরাগী ও সংগঠনের প্রিয় মানুষ হিসেবে ইতিমধ্যেই এলাকায় পরিচিত মুখ হয়ে উঠেছেন। ভদ্র, নম্র স্বভাব এবং মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ এই মানুষটি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন শ্রেণীপেশার মানুষের পাশে থেকে কাজ করছেন। বিশেষ করে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি ও সমাজ উন্নয়নে তাঁর কার্যকর ভূমিকা সর্বত্র প্রশংসিত হচ্ছে।

আজ দৈনিক প্রতিদিন সংবাদ পত্রিকার প্রতিনিধি দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভা ও ইউনিয়নে সাধারণ মানুষের অভিমত জানার চেষ্টা করলে, সেখানে সবাই অকপটে রিপনের প্রশংসা করেন।

তাদের মতে, লায়ন রিপন একজন সৎ, পরিশ্রমী এবং সবার কাছে সহজে পৌঁছে যাওয়া যায় এমন নেতা। তিনি বহু বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন, যা তরুণ সমাজকে নতুনভাবে আত্মনির্ভরশীল হতে সহায়তা করেছে। এলাকার মানুষ বিশ্বাস করেন, আগামী দিনে তিনি বগুড়া-৩ (আদমদিঘী ও দুপচাঁচিয়া) অঞ্চলের জনকল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

তালোড়া ও আশপাশের এলাকার সাধারণ মানুষ বলেন, প্রতিশ্রুতি দিয়ে নয়, বাস্তব কাজের মাধ্যমে রিপন তাদের আস্থা অর্জন করেছেন। তাদের প্রত্যাশা, তিনি যেন ভবিষ্যতেও মানুষের পাশে থেকে এলাকায় শিক্ষা, কর্মসংস্থান ও সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখেন।

প্রবীণ ভোটার বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী বলেন, “আমরা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে দেশ গড়তে চেয়েছিলাম। রিপনের ভেতরে আমি সেই চেতনার প্রতিফলন দেখি। সে সৎভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে, এটা আমাদের জন্য আশার কথা।”

সমাজসেবক লিয়াকত আলী বলেন, “রিপন সমাজের প্রতিটি শ্রেণীর মানুষের সাথে নিবিড়ভাবে যুক্ত। তার কাজগুলো আন্তরিক, প্রতিশ্রুতির চেয়ে বাস্তবায়নে তিনি বেশি বিশ্বাসী।”

অন্যদিকে তালোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেরুল ইসলাম  জানান, “রিপনের মতো তরুণরা এগিয়ে এলে সমাজ সত্যিকার অর্থেই পরিবর্তন হবে। তিনি যেমন ভদ্র ও নম্র, তেমনি এলাকায় বহু বেকারের কর্মসংস্থান সৃষ্টি করেছেন। আগামী দিনে তিনি আরও বড় পরিসরে কাজ করবেন বলে আমাদের প্রত্যাশা।”

সব মিলিয়ে বলা যায়, বগুড়া-৩ আসনের মানুষ এখন বাস্তব উন্নয়ন চায়, প্রতিশ্রুতি নয়। আর সেই উন্নয়নের প্রত্যাশার কেন্দ্রে রয়েছেন লায়ন মোঃ তারিকুল ইসলাম রিপন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট