1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

বগুড়ায় নিউ ফাইভ স্টার ক্লাবের আয়োজনে ফুটসাল ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল অনুষ্ঠিত!

  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৫০৮ বার পড়া হয়েছে

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার ছোট কুমিড়া সরদারপাড়া (ইজতেমার মাঠ সংলগ্ন) মাঠে শুক্রবার (৩ অক্টোবর ২০২৫) বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হলো ফুটসাল ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল খেলা। স্থানীয় ক্রীড়াপ্রেমী ও জনসাধারণের মধ্যে টুর্নামেন্টকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন মোঃ আলফাজ উদ্দিন (ইমন)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাসুদ রানা (মাসুদ)।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোঃ রানা মন্ডল, মোঃ রনি মন্ডল, মোঃ বাবুল ভূঁইয়া, মোঃ জাহাঙ্গীর সরদার।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মুনসুর খলিফা, মোঃ আফতাব হুজুর, মোঃ মোমিন সরদার, মোঃ মতি শেখ, মোঃ সুমন সরদার, মোঃ আইনুর মোল্লা, মোঃ ইব্রাহীম মন্ডল, মোঃ রাসেল শেখ, মোঃ রিয়াজ মন্ডল, মোঃ আইয়ুম সরদার, মোঃ আজিজুল হক (বুলবুল), মোঃ ফজলে রাব্বী, মোঃ মজনু সরদার, মোঃ কালাম সরদার।

ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ মাসুদ রানা (মাসুদ) বলেন,

“খেলাধুলা মানুষকে শৃঙ্খলাবদ্ধ করে, মাদক থেকে দূরে রাখে এবং সমাজে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে। এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্ম সঠিক পথে এগিয়ে যাবে। আমি আশা করি নিউ ফাইভ স্টার ক্লাবের এ উদ্যোগ আগামী দিনে আরও বড় পরিসরে ছড়িয়ে পড়বে।”

নিউ ফাইভ স্টার ক্লাব জানিয়েছে, ক্রীড়া কার্যক্রমের মাধ্যমে একটি সুষ্ঠু ও সুন্দর সমাজ গড়ে তোলা তাদের মূল লক্ষ্য। এ ধরনের আয়োজন তরুণ সমাজকে স্বাস্থ্যসম্মত ও মানবিক কর্মকাণ্ডে উৎসাহিত করছে।

ফাইনাল খেলায় দর্শক ও খেলোয়াড়রা উদ্দীপনা ও উত্তেজনার সঙ্গে অংশগ্রহণ করেন। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন ক্লাবের সকল সদস্যবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট