1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

শিবগঞ্জে হাতকড়াসহ আসামী ছিনতাই কান্ডে ২২০ জনের বিরুদ্ধে মামলা গ্রেফতার ২২

  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৩৯৭ বার পড়া হয়েছে

 

মাহফুজ মন্ডল, বগুড়া:

বগুড়ার শিবগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজুকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়ার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে।

রোববার (৫ অক্টোবর) শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

এর আগে গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার ভোলাখাঁর চক মহল্লায় এই নাটকীয় ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে রাজু নিজ গ্রামের বাড়িতে যান। খবর পেয়ে এসআই আল মামুন একজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে সাদা পোশাকে সেখানে গিয়ে রাজুকে গ্রেপ্তার করেন। হাতকড়া পরানোর পর থানায় নিয়ে যাওয়ার পথে রাজুর স্বজন ও সমর্থকরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালান। একপর্যায়ে তারা রাজুকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যায়। হামলায় এসআই আল মামুন ও কনস্টেবল রুবেল আহত হন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান চলছে। এখন পর্যন্ত নারীসহ ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে মূল পরিকল্পনাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।”

তিনি আরও বলেন, “শিগগিরই রাজুসহ অন্য আসামিদের আইনের আওতায় আনা হবে।”

তবে, এ ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কোনো বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে কি না তা জানা যায়নি।

এদিকে, হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে শিবগঞ্জে উত্তেজনা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট