1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

বগুড়া ব্লাড ডোনার্স ক্লাবের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকীতে একযোগে দোয়া মাহফিল “মানবতার সেবাই সর্বোত্তম ইবাদত” …মিজানুর রহমান শাহিন

  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৪০৮ বার পড়া হয়েছে

এস আই সুমন,স্টাফ রিপোর্টার,বগুড়াঃ

“মানবতার সেবাই আমাদের অঙ্গীকার”— এই মূলমন্ত্রকে ধারণ করে বগুড়া ব্লাড ডোনার্স ক্লাব তাদের গৌরবময় ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে দোয়া মাহফিলের আয়োজন করেছে।

এই আয়োজনকে কেন্দ্র করে বগুড়ার বিভিন্ন জামে মসজিদ ও মাদ্রাসায় একত্রে দোয়া অনুষ্ঠিত হয়। ক্লাবের সদস্য, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষ দেশ, জাতি এবং মানবতার কল্যাণে দোয়া প্রার্থনা করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্লাবের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট রাজনীতিবীদ, ব্যবসায়ী ও সমাজ সেবক মিজানুর রহমান শাহিন।

তিনি বলেন,“মানবতার সেবাই সর্বোত্তম ইবাদত। রক্তদানের মাধ্যমে মানুষ জীবনের নতুন আলো পায়। বগুড়া ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিটি সদস্য মানবতার সৈনিক হিসেবে কাজ করছে—এটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। আমি সংগঠনের এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই কামনাই করছি।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. জুনায়েদ হোসেন, মাননীয় উপদেষ্টা মো:শোহিদ

ইসলাম, সভাপতি মো. আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক রিদয় ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রিয়াদ ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সাহিদ ইসলাম, সদস্য রাসেল, ইনসান, সাদিকুল, মিজু, মিস্টার, আবদুল্লাহ, রাকিব, সোহান ও আরমান প্রমুখ।

দোয়া মাহফিলে সংগঠনের ভবিষ্যৎ সাফল্য, সকল রক্তদাতার সুস্বাস্থ্য এবং মানবতার সেবায় ক্লাবের অগ্রযাত্রা আরও বেগবান করার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, রক্তদানের পাশাপাশি ভবিষ্যতে সমাজের অসহায় ও দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে আরও কার্যক্রম গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট