1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

প্রবাসী জীবন কাটিয়ে ভাই বোনদের মানুষ করা লিয়াকত, মানবতার ভরসায় বেঁচে আছেন, এলাকাবাসীর প্রশাসনিক সহযোগিতা কামনা!

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৪৩৮ বার পড়া হয়েছে

 

এস এম সালমান হৃদয়, বগুড়া:

বগুড়া জেলার গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামের ৭৫ বছর বয়সী মোঃ লিয়াকত আলী প্রামানিক আজ মানবতার ভরসায় জীবনযাপন করছেন। পিতা মৃত মহিউদ্দিন প্রামানিকের দুই পুত্র ও দুই কন্যার মধ্যে লিয়াকত আলী ছিলেন সবার বড়।

ছোট ভাইবোনদের মানুষ করার জন্য তিনি যুবক বয়সেই প্রবাসে পাড়ি জমিয়েছিলেন। প্রথমে সৌদি আরব, পরে কুয়েত ও শ্রীলঙ্কায় দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে লাখ লাখ টাকা উপার্জন করে তিনি সেই টাকা পিতার হাতে তুলে দিতেন। সেই অর্থেই ভাইবোনেরা শিক্ষিত ও প্রতিষ্ঠিত হয়ে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে ওঠে।

কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস—আজ সেই লিয়াকত আলী অসহায়, নিঃস্ব এবং অসুস্থ। পিতা মহিউদ্দিন প্রামানিক জীবদ্দশায় ২০ বিঘা জমি ও বসতবাড়িসহ সমস্ত সম্পত্তি ছোট ছেলের নামে লিখে দেন। প্রবাস থেকে পাঠানো কোটি টাকা আজ ভাইবোনেরা মানুষের মতো মানুষের জন্য ব্যয় না করে নিজের স্বার্থে ব্যবহার করছেন।

বর্তমানে লিয়াকত আলী প্রামানিক সমাজের অবহেলিত এক মানুষ। অসুস্থ অবস্থায় তিনি পড়ে আছেন নিজের গ্রামের এক কোণে। এরই মধ্যে ২০২৫ সালের ২৯ অক্টোবর তাঁর এক বোন তাঁকে অসুস্থ অবস্থায় বাড়ির পাশের কবরস্থানের কাছে ফেলে রেখে যান। পরে এলাকাবাসী মানবিক বিবেচনায় তাঁকে উদ্ধার করে একটি ছোট ছাপড়া ঘরে আশ্রয় দেন।

এলাকাবাসীর ভাষ্য, জীবনের শ্রেষ্ঠ সময়ে যিনি পরিবারের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, আজ তাঁর পাশে কেউ নেই। তাঁরা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন—মানবিক বিবেচনায় যেন অসুস্থ লিয়াকত আলীর চিকিৎসা ও থাকার স্থায়ী ব্যবস্থা করা হয়।

মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করা এই মানুষটি আজ সমাজের দয়া ও সহানুভূতির প্রত্যাশী। তাঁর মতো প্রবাসফেরত অবহেলিতদের পাশে দাঁড়ানো সমাজের প্রত্যেকের নৈতিক দায়িত্ব।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট