1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

কাহলুতে সৎ  ছেলের হাতে টাইগার মিলন নিহত!

  • প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার  :

বগুড়া জেলার কাহালু উপজেলায় সৎ ছেলের ধারালো অস্ত্রের আঘাতে বাবা মিলন ওরফে টাইগার মিলন(৩০)নিহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৬ নভেম্বর/২৫) বিকেল আনুমানিক সাড়ে চারটার সময় কাহালু উপজেলা সদরের উপজেলা পশু হাসপাতালের সামনে।

নিহত টাইগার মিলন কাহালু পালপাড়া এলাকা এলাকার আমজাদ হোসেনের ছেলে। জানা গেছে টাইগার মিলন গত ৮-৯ বছর আগে কাহালু পৌর এলাকার জামতলা গ্রামের চার সন্তানের জননী নাজুর স্ত্রী মেঘনা বেগমকে(৩৫) বিয়ে করে পশু হাসপাতালের পাশে একটি পরিত্যক্ত ভবনে বসবাস করত।

কিন্তু মেঘনা বেগমের প্রথম স্বামী নাজুর ছেলে শামীম হোসেন (২২) কোন ভাবেই তার সৎ পিতা মিলনকে মেনে নিতে পারেনি।এ নিয়ে মাঝে মধ্যে মিলনের সাথে শামীমের বিবাদ লেগেই থাকত।

বৃহস্পতিবার বিকেলে পারিবারিক কলহকে কেন্দ্র করে সৎ ছেলে শামীম হোসেন ধারালো অস্ত্র  দিয়ে এলোপাতাড়ি ভাবে সৎ বাবা টাইগার মিলনকে কোপ দিয়ে গুরুতর আহত করে। ঘটনার পরপরই রক্তাক্ত অবস্থায় মিলনকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে

রাত সাড়ে ৯টার দিকে মিলন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

মিলন মারা যাবার পরপরই বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে কাহালু থানা পুলিশ মিলনের স্ত্রী মেঘনা বেগমকে এবং তার ছেলে অভিযুক্ত শামীম হোসেন কে গ্রেফতার করে।

কাহালু থানার অফিসার ইনচার্জ নিতাই চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মিলনের মরদেহ বর্তমানে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখো হয়েছে এবং গ্রেফতারকৃত  আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট