1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

ঘোড়াঘাটের  ভাইরাল সাইমন অন্ধ হওয়ার ঝুঁকিতে : চোখ বাঁচাতে দরকার ১৫ লাখ টাকা! 

  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

 

মিজানুর রহমান মিলন,

স্টাফ রিপোর্টার  :

যে শিশুর সরল হাসি, কথা ও আচরণে সোশ্যাল মিডিয়ায় হাজারো মানুষ আনন্দ পায় সেই দিনাজপুরের ঘোড়াঘাটের ছোট্ট ভাইরাল সাইমন (৬) আজ অন্ধকারের পথে । সাইমনের দুই  চোখই  ৯০% ড্যামেজ । সময় মতো  উন্নত চিকিৎসা না করলে  সে  চিরতরে দৃষ্টি হারাতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকেরা । সাইমন উপজেলার বুলাকীপুর ইউনিয়নের বলগাড়ী এলাকার সুমন মিয়ার ছেলে । মাএ  ৬  বছরের শিশু সাইমন এখন  নিজের চোখে পৃথিবীটা ঠিক মতো দেখতে পারে না । যে চোখ দিয়ে সে হাসি দেখিয়েছে, মায়া দেখিয়েছে, সবার মুখে আনন্দ ফুটিয়েছে  সেই চোখ আজ আলো হারাতে বসেছে । চোখের এই জটিল রোগ থেকে সাইমনকে বাঁচাতে প্রয়োজন  প্রায়  ১৫  লাখ টাকা । কিন্তু সাইমনের পরিবার দিনমজুর শ্রেণীর  দৈনিক আয়ের উপর চলে সংসার । তাদের পক্ষে এই টাকা জোগাড় করা অসম্ভব । কান্না ভেজা কন্ঠে সাইমনের  মা  বলেন, আমার বাচ্চাটা চোখে দেখতে পারবে না এটা ভাবলেই বুক ফেটে যায় । আমরা গরিব । আপনাদের দোয়ায়  ও  সাহায্য যদি আমার সাইমন আবার পৃথিবীটা দেখতে পায়  এটাই আমাদের জন্য সবচেয়ে বড় অনুগ্রহ  । সাইমনের বাবা বলেন,ছেলেটা সবার ভালোবাসায় ভাইরাল হয়েছে , হাসি দিয়েছে । আজ সে নিজেই  আলো হারাতে বসেছে । দয়া করে কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিন । একটি শিশুর চোখে আলো ফিরিয়ে দিতে আমরা যদি সবাই সামান্য করে পাশে দাঁড়াই তবে তার জীবন আবার হাসিতে ভরে উঠতে পারে । ১৫ লাখ টাকা একজনের পক্ষে হয়তো কষ্টের কিন্তু হাজার মানুষের সামান্য সহায়তা সাইমনের চোখে আলো ফিরিয়ে আনতে পারে  ।

যারা সহযোগিতা করতে চান , পরিবারের সাথে যোগাযোগ করে সরাসরি সাহায্য করতে পারবেন ।

ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং এজেন্ট শাখা অ্যাকাউন্ট নম্বর :20507770206554289,বিকাশ ও নগদ :01719095539

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট