1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

​গোবিন্দগঞ্জে হিরোইন-ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার!

  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫৩ বার পড়া হয়েছে

 

মিজানুর রহমান গোবিন্দগঞ্জ ​গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ধারালো দেশীয় অস্ত্রসহ তিন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

​গোবিন্দগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হকের নির্দেশনায় এসআই নজরুল ইসলাম এবং এএসআই হাবীবুর রহমান সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে নাকাই ইউনিয়নের কুঞ্জ নাকাই গ্রামে অভিযান পরিচালনা করেন।

​কুঞ্জ নাকাই গ্রামের বাবলু মিয়ার পরিত্যক্ত একটি বাড়িতে চিহ্নিত মাদক ব্যবসায়ীরা মাদক বিক্রির জন্য অবস্থান করছে—এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়।

​এ সময় সেখান থেকে তিনজনকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে ৪৭ পুরিয়া হেরোইন, ২৭ পিস ইয়াবা ট্যাবলেট, একটি ধারালো চাপাতি এবং মাদক বিক্রির নগদ ৩,৭০০ (তিন হাজার সাতশত) টাকা জব্দ করা হয়।

​গ্রেফতারকৃতরা হলেন

​মেহেদী হাসান সবুজ সরকার (৩৮) কুঞ্জনাকাই গ্রামের মৃত আলী আহম্মেদ সরকারের ছেলে।

​আপেল মাহমুদ (৩০) কুঞ্জনাকাই গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে।

​হুমায়ন কবীর (২৮) হরিরামপুর ইউনিয়নের বাজুনিয়াপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

​গোবিন্দগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, জনস্বার্থে মাদকের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট