1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

আলেম মাওলানা ফরিদুল ইসলামের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া!

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩০৩ বার পড়া হয়েছে

 

মিজানুর রহমান, গোবিন্দগঞ্জ গাইবান্ধা প্রতিনিধি:

​গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মাহফিলে বয়ান শুরুর পরপরই হঠাৎ মঞ্চে ঢলে পড়ার দুই দিন পর না–ফেরার দেশে চলে গেলেন আলেম মাওলানা ফরিদুল ইসলাম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর। তিনি গাইবান্ধা সদর উপজেলার হাটলীপুরের খামারগোবিন্দপুর গ্রামের খোকা মিয়ার ছেলে। তিনি আড়াই বছর বয়সী একমাত্র পুত্র সন্তানের জনক ছিলেন।

জানা যায়, গত শনিবার রাতে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের চরবালুয়া গ্রামের একটি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত কোরআন মাহফিলে তৃতীয় বক্তা হিসেবে বয়ান শুরু করেছিলেন মাওলানা ফরিদুল ইসলাম। বয়ানের শুরুতেই তিনি হঠাৎ মঞ্চে ঢলে পড়েন। পরে জানা যায়, তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।

​গুরুতর অবস্থায় তাঁকে দ্রুত রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দু’দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

​মাওলানা ফরিদুল ইসলামের আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার, ভক্ত ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। গত ৮ ডিসেম্বর তাঁর নিজ গ্রামের পারিবারিক কবরস্হানে দাফন সম্পন্ন হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট