1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে আল-জামিয়া আল-মিসবাহুল ইসলামিয়্যাহ্ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন!  শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা!

বগুড়া শাজাহানপুরে প্রতারণায় ইজি বাইক ছিনতাই, থানায় অভিযোগ!

  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৮২ বার পড়া হয়েছে

বগুড়া শাজাহানপুরে প্রতারণায় ইজি বাইক ছিনতাই, থানায় অভিযোগ!

 

মিজানুর রহমান মিলন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুরে কৌশলে প্রতারণা করে এক চালকের ইজি বাইক ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মালিক মোঃ সাইদুল ইসলাম (৪৯) থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০ ডিসেম্বর ২০২৫ তারিখ বিকেল সাড়ে ৪টার দিকে সাইদুল ইসলামের ছেলে মোঃ মাসুদ (১৮) ইজি বাইক চালিয়ে জীবিকা নির্বাহ করছিল। ওই সময় শাজাহানপুরের বি-ব্লক বাজার এলাকা থেকে একজন পুরুষ ও একজন নারী যাত্রী কামারপাড়া-ভোলাবাড়ী যাওয়ার কথা বলে ইজি বাইকে ওঠেন। নির্দিষ্ট স্থানে পৌঁছানোর পর তারা আবার সুজাবাদ দহপাড়া গ্রামে যাওয়ার অনুরোধ করেন।

সুজাবাদের একটি মসজিদের সামনে পৌঁছালে ঘটনাটি মোড় নেয়। এর আগেই দুবলাগাড়ী এলাকায় পুরুষ যাত্রীটি নেমে যায়। পরে মসজিদের সামনে এক মোটরসাইকেল আরোহী অজ্ঞাত ব্যক্তি উপস্থিত ছিলেন। এসময় ওই নারী মাসুদকে মোটরসাইকেল আরোহীর সঙ্গে একটি দোকান থেকে শিশুর দোলনা আনতে বলেন। সরল বিশ্বাসে মাসুদ ইজি বাইকটি রেখে মোটরসাইকেলে উঠে দোকানে গেলেও সেখানে গিয়ে দেখতে পান দোকানটি বন্ধ। কিছুক্ষণ পরে মোটরসাইকেল আরোহী তাকে দোকানের মালিক ডাকতে বলে রেখে চলে যায়।

মাসুদ দ্রুত মসজিদের সামনে ফিরে এসে দেখেন, তার ইজি বাইকটি উধাও। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তিনি ইজি বাইকটি আর উদ্ধার করতে পারেননি। পরে বিষয়টি তিনি তাঁর বাবাকে জানালে পরিবার ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সঙ্গে পরামর্শের পর থানায় অভিযোগ দাখিল করা হয়।

ছিনতাই হওয়া ইজি বাইকটির চেসিস নম্বর YD-DWD2413657 এবং আনুমানিক মূল্য ১ লাখ ৮৫ হাজার টাকা।

ভুক্তভোগী পরিবার দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও ইজি বাইক উদ্ধারের দাবি জানায়। পুলিশ অভিযোগটি তদন্তের আওতায় নিয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট