1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল! আজ উত্তরবঙ্গের সান্তাহারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নয়টি বগি লাইনচ্যুত উত্তরবঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক  শুভেচ্ছান্তে: বিপুল রানা মোল্লা!  শাজাহানপুরে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব এর  নিজ  উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ! শিংজানি খাল খননে বদলে যাবে গোবিন্দগঞ্জ: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন! গোবিন্দগঞ্জে ঘূর্ণিঝড়ের তান্ডবে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি! গোবিন্দগঞ্জে আগাম নির্বাচনী উত্তাপ: তরুণ নেতৃত্ব ও দলীয় মনোনীত প্রার্থীদের সরব প্রচারণায় জমে উঠছে মাঠ! গোবিন্দগঞ্জে নির্বাচনী তৎপরতা শুরু: মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা! বগুড়ার শাজাহানপুরে চালু হচ্ছে আধুনিক বিনোদন কেন্দ্র ‘নর্দান স্প্রিং অ্যামিউজমেন্ট পার্ক’ শাজাহানপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা!

শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিমের ইন্তেকাল!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

 

 মিজানুর রহমান মিলন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি  :

বগুড়ার শাজাহানপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর রুকন ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মোঃ রেজাউল করিম (জিহাদী) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার(১৯ মার্চ)  সকালে বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী মানিকদিপা উত্তর পাড়ার নাজমুল হাসান জানান, সকালবেলা তিনি শ্রমিক আনার উদ্দেশ্যে আড়িয়া বাজারে যান। এ সময় মহাসড়ক পারাপারের সময় করতোয়া গেটলক পরিবহনের একটি বাস রেজাউল করিমকে জোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই তার কান দিয়ে রক্তপাত শুরু হয়।

স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়ার সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

মাওলানা রেজাউল করিমের আকস্মিক মৃত্যুতে আড়িয়া ইউনিয়নসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ধর্মীয় ও সামাজিক মহলের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।

মরহুমের জানাজা নামাজ আজ বিকাল ৩টায় শাজাহানপুর উপজেলার মানিকদিপা ফকিরপাড়া এলাকায় অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট