1. samiulislam312@gmail.com : প্রতিদিন সংবাদ : প্রতিদিন সংবাদ
  2. info@www.dailyprotidinsangbad.online : প্রতিদিন সংবাদ :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁর নিয়ামতপুরে ৪ হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন ভাগনে আটক! সারাদেশে এসএস সি ও সমমানের পরীক্ষা শুরু! চট্টগ্রামে আওয়ামী লীগ নেতার বাসায় অবরুদ্ধ হাসনাত আবদুল্লাহ! গোবিন্দগঞ্জে কমরেড আব্দুল মতিন তালুকদারের ১৫তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত! গোবিন্দগঞ্জে র‍্যাবের অভিযান: বাস থেকে ৫৯৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ২ মাদক কারবারি! সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক! গোবিন্দগঞ্জে নবনির্বাচিত এমপির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়: উন্নয়নে সম্মিলিত কাজের আহ্বান! গোবিন্দগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার: স্বামীকে আটক করে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী! গোবিন্দগঞ্জে জুমার পর রক্তাক্ত হামলা: বসতবাড়িতে ঢুকে একই পরিবারের ৪ জনকে ছুরিকাঘাত, ঘাতক আটক! গোবিন্দগঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের উপর হামলা: নূর আলম গ্রেফতার, প্রধান আসামি পলাতক!

নওগাঁর নিয়ামতপুরে ৪ হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন ভাগনে আটক!

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

 অনলাইন ডেস্ক:নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে গলা কেটে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বাহাদুরপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম সবুজ হোসেন (২৫)। তিনি নিহত গৃহকর্তা হাবিবুর রহমানের আপন ভাগনে এবং মান্দা উপজেলার পারনপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে। তাকে বর্তমানে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

স্থানীয় ও পুলিশ জানায়, সোমবার (২০ এপ্রিল) রাতের কোনো এক সময় বাড়ির ভেতরেই পরিবারের সদস্যদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। ফজরের নামাজের পর দরজা খোলা দেখে প্রতিবেশীরা ভেতরে ঢুকলে তাদের মৃতদেহ দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

হাবিবুর রহমান পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন। মান্দার চৌবাড়িয়া হাটে গরু বিক্রি করে গতকাল সোমবার রাত ৮টার দিকে বাড়িতে আসেন। তার কাছে গরু বিক্রি করার ২ লাখ ৮০ হাজার টাকা ছিল। কেউ কেউ ধারণা করছেন, দুর্বৃত্তরা হাবিবুরের টাকা লুটের জন্য তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যা করা হয়ে থাকতে পারে। এছাড়া জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

হত্যাকাণ্ড শেষে খুনিরা ঘরের দেয়ালে লিখে রেখে গেছে— ‘নমির তুই বেঁচে গেলি, দলিল দে। এবার তোর পালা।’ এই বার্তা থেকে ধারণা করা হচ্ছে, ঘাতকদের মূল লক্ষ্য ছিল জমি সংক্রান্ত কোনো নথিপত্র এবং পরিবারের কর্তা নমির হোসেন।

নিহত হাবিবুরের বাবা নমির হোসেন জানান, তার ছয় সন্তানের মধ্যে হাবিবুর ছিলেন একমাত্র ছেলে। জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে এক মেয়ের স্বামীর সাথে হাবিবুরের বিরোধ চলছিল। এই সংক্রান্ত একাধিক মামলা আদালতে বিচারাধীন এবং থানায়ও অভিযোগ দেওয়া হয়েছিল। নিহতের পরিবারের দাবি, এই জমি সংক্রান্ত শত্রুতার জের ধরেই সুপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

নিহত পপির বাবা মোয়াজ্জেম হোসেন বলেন, আমি এ ঘটনার সঙ্গে জড়িত সকলের ফাঁসি চাই। আমার তিন বছরের নাতনিকেও তারা ছাড়েনি।

নিহত হাবিবুরের বাবা বলেন, ‘জমিজমাসংক্রান্ত বিষয়ে এমন ঘটনা ঘটতে পারে। আমার মেয়ে, মেয়ে জামাই ও নাতিরা এ ঘটনায় জড়িত থাকতে পারে। তারা বিভিন্ন সময়ে আমার ছেলেসহ পরিবারের সবাইকে হত্যার হুমকি প্রদান করে আসছিল।’

নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, ‘হত্যার সঙ্গে জড়িত সন্দেহে সবুজ হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট